আনারস, কলা, লেবুগাছ থেকে তৈরি হবে পরিবেশবান্ধব গাড়ি ‘গ্রিন-কার’,তেলের খরচ কমবে
ইউএসএনিউজ ডেস্ক: এবার আনারস, কলা আর লেবুগাছের আঁশ থেকেই পরিবেশবান্ধব গাড়ি প্রস্তুত করতে যাচ্ছেন বিজ্ঞানীরা। এরকম গাড়ির নাম দেয়া হচ্ছে গ্রিন-কার (সবুজ গাড়ি)। এটি উৎপাদন প্রক্রিয়ায় বহুল প্রচলিত প্ল্যাস্টিকের স্থানটি দখল করে নেবে বিভিন্ন ফল গাছের আঁশ থেকে প্রস্তুত নতুন এক ধরনের প্ল্যাস্টিক। এর ফলে গাড়ির ওজন হবে কম ও তেলের খরচ কমিয়ে আনবে বহুলাংশে। ব্রাজিলের সাও পাওলো স্টেট বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দাবি করেছেন, তারা বিশেষ ও কার্যকরী এক প্রক্রিয়ায় আনারস, লেবু, কলা ছাড়াও অন্যান্য ফল গাছের আঁশ থেকে প্ল্যাস্টিক তৈরি করার পদ্ধতি উদ্ভাবন করেছেন। এটি বাজারে বহুল প্রচলিত প্ল্যাস্টিকের চেয়ে বেশ মজবুত, ওজনে হাল্কা ও পরিবেশবান্ধব। ফলের গাছ থেকে পাওয়া ন্যানো-সেলুলোজ আঁশ থেকে উৎপাদিত এ প্ল্যাস্টিক হবে কেভ্লার-এর মতোই মজবুত। কেভ্লার থেকে কর্ম, বুলেটপ্রুফ জ্যাকেট ইত্যাদি তৈরি হয়। তবে, কেভ্লার বা বহুল প্রচলিত প্ল্যাস্টিকের সঙ্গে নতুন উদ্ভাবিত প্ল্যাস্টিকের পার্থক্য একটাই। তা হলো এটা পুনরায় নবায়নযোগ্য। পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, ন্যানো সেলুলোজ আঁশ প্ল্যাস্টিক তৈরির অন্যতম প্রধান উপাদান হিসেবেই ব্যবহৃত হয়ে আসছে বহুকাল থেকে। গবেষক দলটির প্রধান অ্যালসাইডস লিয়াও বলেন, বিভিন্ন ফলজ গাছের আঁশ থেকে তৈরি করা প্ল্যাস্টিকটি হবে বেশ হাল্কা, তবে খুবই মজবুত। প্রচলিত প্ল্যাস্টিকের চেয়ে ৩০ শতাংশ হাল্কা ও ৩ থেকে ৪ গুণ মজবুত হবে এটি। গাড়ির বিভিন্ন অংশ যেমন ড্যাশ বোর্ড, বাম্পার, সাইড, প্যানেল, এই প্ল্যাস্টিক থেকে প্রস্তুত করা সম্ভব হবে। তাছাড়াও এতে কিছু যান্ত্রিক সুবিধাও পাওয়া যাবে। অতিরিক্ত তাপ, গ্যাসোলিন, পানি ও অক্সিজেনেও এর তেমন কোন ক্ষতি হবে না।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








