আন্তর্জাতিক পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

: বিশ্ব মহিলা ও শিশু স্বাস্থ্য উন্নয়নে অবদানের জন্য ‘সাউথ সাউথ’ পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ ইকনোমিক কমিশন ফর আফ্রিকা, জাতিসংঘে এন্টিগুয়া-বারমুডার স্থায়ী মিশন, আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন ও সাউথ সাউথ নিউজ যৌথভাবে এই পুরস্কারের আয়োজন করে। এ বছর পুরস্কারের প্রতিপাদ্য ছিল ‘ডিজিটাল হেলথ ফর ডিজিটাল ডেভেলপমেন্ট’। আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন-এর সেক্রেটারি জেনারেল ড. হামাদুন টোরে নিউ ইর্য়কের ওয়ালডর্ফ এস্টোরিয়া হোটেলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এই পুরস্কার তুলে দেন। ডোমিনিকান রিপাবলিকের প্রেসিডেন্ট লিওনেল ফার্নান্ডেজ, রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামি, সেনেগালের প্রেসিডেন্ট আবদুল্লাহ ওয়াদে এবং জনসন অ্যান্ড জনসনের ভাইস চেয়ারম্যান শেরি এনসিকয়কেও এই পুরস্কারে ভূষিত করা হয়। পুরস্কার প্রদানকালে ড. হামাদুন টোরে বলেন, মহিলা ও শিশুদের কল্যাণে তথ্য প্রযুক্তির ব্যবহারের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই পুরস্কার দেয়া হয়। পুরস্কার গ্রহণ করে শেখ হাসিনা বলেন, এটি বাংলাদেশের জনগণ ও তার সরকারের কঠোর পরিশ্রমের স্বীকৃতি। তিনি এই পুরস্কার দেশের জনগণকে উৎসর্গ করে বলেন, সরকার প্রযুক্তির উৎকর্ষ ব্যবহারের মাধ্যমে বাংলাদেশকে আগামী এক দশকের মধ্যে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তুলতে চায়। তিনি বলেন, বাংলাদেশ স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করছে। মোবাইল ফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে ম্যালেরিয়া ও যক্ষ্মা রোগের চিকিৎসাপত্র দেয়া হচ্ছে। তিনি বাংলাদেশের শিশু ও মাতৃ মৃত্যু হার কমিয়ে আনার সাফল্যে গত বছর জাতিসংঘের মিলেনিয়াম ডেভেলপমেন্ট পুরস্কার গ্রহণের কথা উল্লেখ করে বলেন, আমরা মনে করি শিশুর সুস্বাস্থ্যের জন্য মায়ের সুস্বাস্থ্য ও যত্ন দরকার। এজন্য দেশের ১১ হাজার কমিউনিটি ক্লিনিককে ডিজিটাল স্বাস্থ্য সেবার আওতায় নিয়ে আসা হয়েছে। তিনি বলেন, এটি অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে, আমরা বন্ধুদের কাছ থেকে আমাদের তথ্য প্রযুক্তির কাজের স্বীকৃতি পেয়েছি। এই স্বীকৃতি আমাদেরকে ঈপ্সিত লক্ষ্য অর্জনের দিকে নিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনি, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সায়মা হোসেন উপস্থিত ছিলেন।মানবজমিন
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial








