Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

আন্তর্জাতিক ব্যাংকিং পদ্ধতি চালু করার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

অনলাইন ডেস্ক পঠিত: 66 বার

প্রকাশিত: February 5, 2011 | 10:10 AM

পবন আহমেদ: আন্তর্জাতিক ব্যাংকিং পদ্ধতি চালু করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে ১৯৯১ সালে তৈরি করা ‘ব্যাংক কোম্পানি আইন’ সংশোধন করতে যাচ্ছে। এ জন্য কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলমকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। চলতি মাসেই এ কমিটি ব্যাংক কোম্পানি আইন-২০১১ খসড়া তৈরি করে অর্থমন্ত্রণালয়ে সুপারিশের জন্য পাঠানো হবে। জানা গেছে, ব্যাংকিং খাতে বিদ্যমান পরিস্থিতি মোকাবিলা, ঝুঁকিভিত্তিক সম্পদ ব্যবস্থাপনা শক্তিশালী করা, মনিটরিং ব্যবস্থা জোরদার, ব্যাংকিং খাতে আরও গতি আনা। এসব ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইনের ৩৫ ধারা, ১০৩ ধারা এবং দেনা ও জামিনদারের সংজ্ঞার বিষয়েও পরিবর্তন আনা হবে। পাশাপাশি ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ও ম্যানেজমেন্টের উন্নয়নেও আইনের মধ্যে কিছু পরিবর্তন আনা হবে। এসব বিষয় খতিয়ে দেখে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংক কোম্পানি ১৯৯১ সালের আইনের একাধিক বিষয়ের মধ্যে পরিবর্তন ও সংশোধন করা হচ্ছে। এ ছাড়া কিছু বিষয় সংযোজনও করা হচ্ছে। এর মধ্যে ২০০৭ সালের অর্ডিন্যান্স ব্যাংক কোম্পানি আইনের মধ্যে অন্তর্ভুক্ত করা হতে পারে। বর্তমান ব্যাংক কোম্পানির ৩৫ ধারা, ১০৩ ধারা এবং দেনা ও জামিনদারের সংজ্ঞার বিষয়েও পরিবর্তন আনা হবে। পাশাপাশি ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ও ম্যানেজমেন্টের উন্নয়নেও আইনের মধ্যে কিছু পরিবর্তন আনা হতে পারে। সূত্রে জানা গেছে, ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করা নিয়ে গঠিত কমিটির কাজ সম্পন্ন হলেই তা অর্থমন্ত্রণালয়ে পাঠানো হবে। অর্থমন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকের পাঠানো সুপারিশগুলো যাচাই-বাছাই করে আইন সভায় পাঠাবে। এরপর সংশ্লিষ্ট বিষয়গুলো আইন সভায় পাস হবে। সূত্রে আরও জানা গেছে, একাধিক বাণিজ্যিক ব্যাংক রয়েছে যেগুলোর ম্যানেজমেন্টে যোগ্য ও দক্ষ লোকের অভাব রয়েছে। পাশাপাশি সমস্যা রয়েছে ব্যাংক, বীমা এবং আর্থিক প্রতিষ্ঠান পরিচালনার  ক্ষেত্রেও। এসব বিষয় আরও উন্নত ও আধুনিক এবং যুগোপযোগী করার লক্ষ্যেই অর্থমন্ত্রণালয়ের নির্দেশে মূলত ব্যাংক কোম্পানি আইন পরিবর্তনের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। জানা গেছে, ১৯৯১ সালে ১৪ নম্বর আইনের মাধ্যমে দেশের ব্যাংকিং খাত পরিচালনা করার জন্য ‘ব্যাংক কোম্পানি আইন ১৯৯১’ প্রণয়ন করা হয়। সে হিসেবে প্রায় ২০ বছরের পুরনো আইন দিয়েই বর্তমানে ব্যাংকিং, নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান এবং বীমা খাত পরিচালিত হচ্ছে। তবে বর্তমানের চাহিদা অনুযায়ী বিদ্যমান ব্যাংক কোম্পানি আইন কিছুটা হলেও দুর্বল। ফলে দেশের আর্থিক খাত পরিচালনা করতে সমস্যার সৃষ্টি হচ্ছে। আইনের ফাঁকফোকর দিয়ে অনেক প্রতারক এবং সুবিধাভোগীরাই নিজেদের স্বার্থ উদ্ধার করলেও ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং বীমা কোম্পানিগুলোর উন্নয়নের পথে বাধার সৃষ্টি করছে। পাশাপাশি এসব প্রতিষ্ঠানের শেয়ারহাল্ডার বা ডিপোজিটদেরও অনেক সমস্যা দেখা দিচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক কেএম আবদুল ওয়াদুদ মানবজমিনকে বলেন, ব্যাংক কোম্পানি আইনে কিছু সংশোধনী আসছে। এর জন্য একটি কমিটি করা হয়ছে। তারা ইতিমধ্যে কাজও শুরু করে দিয়েছে। এ সংশোধনীর মধ্যমে ‘ব্যাংক কোম্পানি আইন-২০১১’ করা হবে। গঠিত এ কমিটি কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরে সংশ্লিষ্ট সকল বিভাগের কার্যপ্রণালী
যাচাই-বাছাই করেই সুপারিশ করবে। এ সুপারিশগুলো ব্যাংক কোম্পানি আইনে যুক্ত হতে পারে। তিনি বলেন, ব্যাংকিং খাতকে আরও আন্তর্জাতিক মানের সঙ্গে তাল মিলিয়ে এবং এ খাতের ঝুঁকি রোধ করতে সরকার এ উদ্যোগ নিয়েছে। এটি সময়োপযোগী। তিনি আরও বলেন, দীর্ঘদিনের পুরনো আইন দিয়ে বর্তমান ব্যাংকিং খাতের সকল সমস্যা সমাধান করা সম্ভব নয়। এতে করে কেন্দ্রীয় ব্যাংক থেকে শুরু করে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং ম্যানেজমেন্টের কিছুটা সমস্যা হচ্ছে। এসব বিষয় গুরুত্ব দিয়েই হয়ত ব্যাংক কোম্পানি আইনে সংশোধন আনা হচ্ছে।মানবজমিন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ