Wednesday, 28 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

আপনার কথা শুনতে চায় ফেসবুক!

অনলাইন ডেস্ক পঠিত: 142 বার

প্রকাশিত: May 24, 2014 | 2:27 PM

এ সপ্তাহে দুটি বড় ঘোষণা দিয়েছে সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুক। যার একটি হলো প্রতিষ্ঠানটি প্রাইভেসি বিষয়ে বড় একটি পদক্ষেপ নিয়েছে। অন্য ঘোষণাটি ছিল স্মার্টফোন অ্যাপ থেকে শব্দ গ্রহণ করে ফেসবুক চলার সময় আপনার কার্যক্রম জেনে নেবে ফেসবুক। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফোর্বস।
ফেসবুকের নতুন প্রাইভেসি সেটিং অনুযায়ী নতুন ব্যবহারকারীদের পোস্টগুলো সাধারণ মানুষ নয় বরং তাদের বন্ধুদের মাঝেই শেয়ার করতে উৎসাহিত করবে। তবে পুরনো ব্যবহারকারীদের জন্য এ ব্যবস্থাটি একই থাকবে।

আপনার কথা শুনতে চায় ফেসবুক!ফেসবুকের দ্বিতীয় ঘোষণাটি অনেককেই উদ্বেগে ফেলেছে। কারণ ফেসবুক জানিয়েছে স্মার্টফোনের একটি অ্যাপের মাধ্যমে তারা ব্যবহারকারীদের মাইক্রোফোনের মাধ্যমে শব্দ গ্রহণ করবে। সে শব্দের মাধ্যমে তারা তার চারপাশের কার্যক্রম সম্বন্ধে জানতে পারবে। ব্যবহারকারী কোনো একটি গেমস খেললে কিংবা টিভিতে কোনো অনুষ্ঠান দেখলে তা নির্ণয় করতে পারবে ফেসবুক।

ব্যবহারকারীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে ফেসবুক ব্যবহারের আরও ভালো অভিজ্ঞতা দেওয়ার জন্যই এ পদ্ধতি চালু হচ্ছে বলে জানিয়েছে ফেসবুক। তবে এ বিষয়টিতে ব্যবহারকারীদের প্রাইভেসি ক্ষুণ্ন হতে পারে বলে আশঙ্কা করছেন অনেক বিশেষজ্ঞ।কালের কণ্ঠ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ