Thursday, 29 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

‘আমরা জনগণের শত্রু নই’ : ট্রাম্পকে ঐক্যবদ্ধ মার্কিন গণমাধ্যম

অনলাইন ডেস্ক পঠিত: 158 বার

প্রকাশিত: August 17, 2018 | 4:30 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : গণমাধ্যমের প্রতি ট্রাম্পের অব্যাহত আক্রমণের জবাবে সমন্বিত সম্পাদকীয়তে মার্কিন গণমাধ্যম বলেছে, ‘আমরা জনগণের শত্রু নই।’ গণমাধ্যমের বিরুদ্ধে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক আক্রমণের পাল্টা জবাব হিসেবে সংবাদপত্রের স্বাধীনতার ওপর গুরুত্ব দিয়ে সমন্বিত সম্পাদকীয় প্রকাশ শুরু করে যুক্তরাষ্ট্রের ছোটবড় সকল পত্রিকা । খবর বার্তা সংস্থা এএফপি’র।

এই প্রচারণার পুরোভাগে আছে দ্য বোস্টন গ্লোব। ‘এনেমি অব নান’ এই হ্যাশট্যাগ নিয়ে তারা তাদের যে প্রচারণা শুরু করেছে তাতে যোগ দিয়েছে দুশ’রও বেশি পত্রিকা।

গ্লোব সম্পাদকীয়তে বলা হয়েছে, ‘আজ যুক্তরাষ্ট্রের সকলে যাকে প্রেসিডেন্ট হিসেবে পেয়েছি যিনি এমন এক মন্ত্র সৃষ্টি করেছেন যাতে বলা হচ্ছে যেসব গণমাধ্যম কর্মী বর্তমান প্রশাসনের নীতিকে সমর্থন করেন না তারা জনগণের শত্রু।’

‘সাংবাদিকরা শত্রু নয়’ শিরোনামে এতে আরো বলা হয়, ‘এটা আমাদের বিরুদ্ধে প্রেসিডেন্ট যে বহু মিথ্যা অভিযোগ করেছেন তার একটি। তিনি প্রাচীনকালের জাদুকরদের মতো মানুষকে ধোঁকা দিচ্ছেন, যারা হাতের কারসাজির মাধ্যমে উৎসুক মানুষের ভিড়ে ধূলা বা পানি ছুঁড়ে মারতেন।’

গ্লোব আরো জানায়, ট্রাম্পের এসব আচরণে রাশিয়ার ভ্লাদিমির পুতিন ও তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোগানও সাংবাদিকদের সাথে শত্রুর মতো ব্যবহার করতে উৎসাহিত হচ্ছেন।

মূলধারার পত্রিকাগুলো ট্রাম্পকে নিয়ে ‘মিথ্যা সংবাদ’ প্রকাশ করে বলে তার অনড় ও অব্যাহত অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিকদের পক্ষ থেকে ট্রাম্পের ওপর পাল্টা আঘাতটি এলো।

ট্রাম্পের সমালোচনা করে প্রায়ই আক্রমণের শিকার হওয়া নিউইয়র্ক টাইমস বড় বড় অক্ষরে হেডলাইন করেছে ‘এ ফ্রি প্রেস নিডস ইউ’। এটি মাত্র সাতটি অনুচ্ছেদের এবং এতে বলা হয়েছে, সংবাদপত্রের ভুলের সমালোচনার অধিকার কেবলমাত্র জনগণের রয়েছে।

তবে এ পদক্ষেপের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন ইউএসএ টুডের সাবেক এডিটর ইন চিফ কেন পলসন। তিনি বলেন, যারা সম্পাদকীয় পড়েন তাদের মাঝে এ প্রচারণার প্রয়োজন নেই। বরং সংবাদপত্রের স্বাধীনতার গুরুত্ব নিয়ে দরকার আরো বড় ধরনের প্রচারণা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ