Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

আমেরিকাকে ডিঙ্গিয়ে বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে চীন

অনলাইন ডেস্ক পঠিত: 26 বার

প্রকাশিত: October 9, 2014 | 10:28 AM

আমেরিকাকে ডিঙ্গিয়ে বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে চীন। চীনের অর্থনীতির মূল্য ১৭.৬ ট্রিলিয়ন ডলার এবং আমেরিকার মূল্য ১৭.৪ ট্রিলিয়ন ডলার বলে আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফের হিসাবে বলা হয়েছে।
১৮৭২ সালে ব্রিটেনকে টপকে বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছিল আমেরিকা। আমেরিকা প্রায় ১৫০ বছর বিশ্বের শীর্ষ অর্থনীতির অবস্থান ধরে রাখতে পারলেও শেষ পর্যন্ত তা খোয়াতে হলো চীনের কাছে।
গত কয়েক দশক ধরে শিল্পায়নের জেরে চীনের সম্পদ দ্রুত বৃদ্ধি পেয়েছে। বিশ্ব অর্থনীতির এ শীর্ষস্থান চীন ধরে রাখতে পারবে বলে মনে করছে আইএমএফ। আইএমএফের হিসাবে বলা হয়েছে, ২০১৯ সালের মধ্যে চীনের অর্থনীতি ২৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে। অন্যদিকে সে সময়ে আমেরিকার অর্থনীতি ২২.৩ ট্রিলিয়ন ডলার স্পর্শ করবে। অর্থাৎ সে সময়ে আমেরিকার চেয়ে ২০ শতাংশ বড় থাকবে চীনের অর্থনীতি।
চীনের পণ্যের দাম আমেরিকার তুলনায় সস্তা। ‘পারচেজিং পাওয়ার প্যারিটি বা পিপিপি’ নামে পরিচিত পদ্ধতিতে পণ্য মূল্যে বিরাজমান এ বৈষম্যে সমতা এনে দুই দেশের অর্থনীতি সংক্রান্ত এ হিসাব দেয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতির শীর্ষ অবস্থান থেকে আমেরিকাকে হটিয়ে দেয়ার এ ঘটনা বিশ্ব অর্থনীতিতে একটি প্রতীকী মুহূর্ত হয়ে থাকবে। রেডিও তেহরান/আমাদের সময়.কম

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV