আমেরিকানদের প্রতি ওবামার আশ্বাস ফুকুশিমার তেজস্ক্রিয়তা যুক্তরাষ্ট্রে পৌঁছাবে না
বাংলা প্রেস: ফুকুশিমার তেজস্ক্রিয়তা আমেরিকায় পৌঁছানোর কোন সম্ভাবনা নেই বলে দেশবাসীকে আশ্বস্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ভূমিকম্প, সুনামি ও পরমাণু বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরনের আঘাতে বিপর্যস্ত জাপানের জনগণের প্রতি তিনি সহানুভূতিও জানিয়েছেন। একই সাথে জাপানের পুনরুদ্ধার ও পুনর্গঠনে সহায়তারও অঙ্গীকার করেছেন তিনি। হোয়াইট হাউসের রোজ গার্ডেনে দেওয়া বক্তব্যে গত বৃহস্পতিবার তিনি এ অঙ্গীকার করেন। পরমাণু বিদ্যুৎকেন্দ্র থেকে তেজস্ক্রিয়তা নির্গমণ প্রতিরোধে জাপানি সেনাদের সাহায্য করতে ফুকুশিমার বিপজ্জনক এলাকায় সেনা পাঠানোর কথাও জানান তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, জাপানের বাতাসে ছড়ানো তেজস্ক্রিয়ার মাত্রা মানবদেহের জন্য এখনো পর্যন্ত ক্ষতিকর নয়।
ওবামা বলেন, এ সংকটের মুহূর্তে জাপানের জনগণের পাশে থাকব আমরা। সংকট থেকে উত্তরণ ও জাপানের পুনর্গঠনে আমরা সাহায্য করতে চাই।এ সময় তিনি ফুকুশিমা পরমাণু কেন্দ্রের ৮০ কিলোমিটারের ভেতর থেকে মার্কিন নাগরিকদের সরে যাওয়ার বিষয়টিতেও জোর দেন। এর আগে মার্কিন কর্মকর্তারা ফুকুশিমার ৮০ কিলোমিটারের ভেতর থেকে মার্কিন নাগরিকদের সরে যাওয়ার কিংবা নিরাপদে আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। জাপান কর্তৃপক্ষ ফুকুশিমার পরমাণু কেন্দ্রের ১২ কিলোমিটারের ভেতর থেকে লোকজনকে সরে যাওয়ার পরামর্শ দেয়। এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন ওঠে পরমাণু তেজস্ক্রিয়তা ছড়ানোর মতো এত গুরুত্বপূর্ণ বিষয়ে কেন যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের আরো বেশি বিস্তৃত এলাকা থেকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে। কেন দুই দেশের বিশেষজ্ঞদের মতামতের মধ্যে অমিল দেখা দিল।ওবামা বলেন,বিজ্ঞানভিত্তিক মূল্যায়নের ভিত্তিতে সতর্কতা হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন জনগণের নিরাপত্তা বিধানের নির্দেশিকা অনুযায়ী দেশে ও বিদেশে সব নাগরিকদের সমান নিরাপদ রাখা সরকারের দায়িত্ব। জাপানে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয়তা আমেরিকায় এসে পৌঁছানোর আশঙ্কা নেই বলেও তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন। একই সঙ্গে দেশের সব পরমাণুকেন্দ্রের নিরাপত্তা খতিয়ে দেখার নির্দেশ দেন।পরমাণু বিদ্যুৎকেন্দ্র থেকে তেজস্ক্রিয়তা নির্গমণ প্রতিরোধে জাপানি সেনাদের সাহায্য করতে ফুকুশিমার ডেঞ্জার জোনে সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ হোয়াইয়ের মার্কিন সেনাঘাঁটির কমান্ডার অ্যাডমিরাল রবার্ট উইলার্ড জানান, প্রয়োজনে আরো সেনা পাঠানো হবে। হু জানিয়েছে, জাপানের বাতাসে ছড়ানো তেজস্ক্রিয়ার মাত্রা এখনো সহনীয় আছে। মানবদেহের জন্য তা এখনো পর্যন্ত ক্ষতিকর পর্যায়ে পৌঁছায়নি। হু’র চীন প্রতিনিধি মাইকেল ওলিয়ারি গতকাল শুক্রবার এ কথা জানান।
ওলিয়ারি সাংবাদিকদের বলেন, ‘বিশেষ ক্ষতিকর মাত্রায় তেজস্ক্রিয়তা ছড়ানোর এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। একই সময়ে আমরা দেখতে পাচ্ছি, পরিস্থিতির উন্নতি হচ্ছে। পরিস্থিতির ওপর আমাদের আরো কাছ থেকে নজর রাখতে হবে। অবস্থার অবশ্যই পরিবর্তন হতে বাধ্য। কারণ গত এক সপ্তাহে অনেক পরিবর্তন হয়েছে।
পরমাণু কেন্দ্রে বিস্ফোরণের বিপর্যয় ঠেকাতে আরো কয়েক সপ্তাহ লেগে যেতে পারেযুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ পরমাণু বিশেষজ্ঞ সতর্ক করে দিয়েছেন।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








