Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ-আটাব’র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 158 বার

প্রকাশিত: February 9, 2024 | 3:09 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ ইন্ক (আটাব)’র অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত এই অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম (হারুন)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনসুলেটের ভাইস কনসাল আসিফ আহমেদ।
অনুষ্ঠানের শুরুতেই সকলকে স্বাগত জানিয়ে মঞ্চে ডেকে আনেন উদযাপন কমিটির আহ্বায়ক মো: শামসুদ্দিন বসির ও সদস্য সচিব শ্যামল তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন মোশারফ হোসেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মাওলানা এমকে মাহামুদ। বাংলাদেশ এবং আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনের পর অভিষেকের মূল অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন জেবিবিএ’র প্রাক্তন প্রেসিডেন্ট মোহাম্মদ পিয়ার, জেবিবিএ’র সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়ামান, প্রধান নির্বাচন কমিশনার মো: এম রহমান, নির্বাচন কমিশনার জাফর ফেরদৌস, মোহাম্মদ আলী চৌধুধী প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ মোরশেদ বলেন, সংগঠনকে গতিশীল করতে আমরা সকলে হাতে হাত মিলিয়ে কাজ করে যাবো। সভাপতি মোহাম্মদ সেলিম (হারুন) তার বক্তব্যে সংগঠনের উদ্দেশ্য তুলে ধরে বলেন, ট্রাভেল্স ব্যবসার মাধ্যমে কমিউনিটিকে আরো বেশী উন্নত সেবা প্রদান করতেই আমরা একত্রিত হয়েছি। ২০১৭ সাল থেকে আমাদের অগ্রযাত্রার সুভ সূচনা। মোহাম্মদ সেলিম (হারুন) জোর দিয়ে বলেন, আটাবই একমাত্র সংগঠন, যেখান থেকে টিকেন কিনলে কোন প্রকার হয়রানির শিকার হবার সম্ভাবনা নেই। তাই সকলকে বলবো, আটাব সদস্যদের কাছ থেকে টিকেট কিনুন এবং নিশ্চিন্তে ভ্রমণ করুন। গ্রাহকদের কোন ধরণের অভিযোগ থাকলে আটাব’র কাছে জানানোর অনুরোধ জানাচ্ছি, আমরা সমস্যা সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস দিচ্ছি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মো: আবুল কালাম আজাদ, মো: আব্দুল খালেন, নজরুল ইসলাম, আলী আকবর বাপ্পী, এএসএম মাঈন উদ্দিন পিন্টু, মোহাম্মদ ফরহাদ উদ্দিন,জাকির হোসাইন প্রমুখ।

Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV