আমেরিকান বাংলাদেশী কমিউনিটি হেল্প (এবিসিএইচ) গ্রুপের মিনি পিকনিক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: আমেরিকায় বসবাসকারী বাংলাদেশী কমিউনিটির অনলাইন ভিত্তিক সংগঠন আমেরিকান বাংলাদেশী কমিউনিটি হেল্প (এবিসিএইচ) গ্রুপ এর মিনি পিকনিক অনুষ্ঠিত হয়ে গেলো গত রবিবার ৪ এপ্রিল নিউইয়র্কের লং আইল্যান্ডের মেনোরভিলে। পেন্ডামিকের কারণে সীমিত আকারে মিলিত হয় সংগঠনের সদস্যরা। সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সদস্যরা খাওয়া-দাওয়া, গান, কৌতুক, স্মৃতিচারণ সহ নানা রকম কর্মকান্ডে মেতে ওঠে।
গ্রপের তিন জন এ্যাডমিন জাহিদ করিম, তরিকুল ইসলাম মিঠু এবং হাসান ভূঁইয়া জানান, আমেরিকার বাংলাদেশী কমিউনিটির মাঝে এবিসিএইচ গ্রুপের জনপ্রিয়তাদিন বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে শত শত সদস্য গ্রুপে যোগদান করছেন।আমেরিকার মাটিতে বসবাসকারী বাংলাদেশী কমিউনিটির মাঝে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলার জন্য সংগঠনটি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আর সেই লক্ষ্যে অনলাইনে সহযোগিতার পাশাপাশি মাঝে মাঝেই সংগঠনের সদস্যদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।তারা বলেন যে, পেন্ডামিক জনিত নিরাপত্তার কারণে পুরো পরিবার ও শিশুদেরকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি।করোনা পরিস্থিতি একটু শিথিল হলে আগামীতে অনেক বড় আকারে সদস্যদের পারিবারিক মিলন মেলার আয়োজন করা হবে বলে আয়োজকরা জানান। অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন। তারা জানান যে, ইতিপূর্বে তারা একে অপরকে কখনই দেখেননি, সকলেই সম্পূর্ণ অপরিচিত, অথচ এখানে এসে মনে হচ্ছে তারা যেনো একে অপরের অতি আপনজন, একই পরিবারের সদস্য।এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশী কমিউনিটির মানুষদের পারস্পরিক বন্ধন দৃঢ় হচ্ছে বলে তারা মত প্রকাশ করেন।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








