Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

আমেরিকান শিক্ষার্থীরা অঙ্কে কাঁচা, বাংলাদেশিদের সুবর্ণ সুযোগ

অনলাইন ডেস্ক পঠিত: 49 বার

প্রকাশিত: July 4, 2014 | 2:49 PM

ইউএসএনিউজঅনলাইন.কম :আমেরিকার স্কুলের ছেলে-মেয়েরা এমনিতেই ম্যাথ-এ ভালো করতে পারে না, এরমধ্যে ৪০টি স্টেটের স্কুলগুলোতে ম্যাথ কারিকুলাম বা পাঠ্যসূচি আপগ্রেড করা হয়েছে। এরফলে, ছাত্র-ছাত্রীরা প্রচন্ড চাপের মধ্যে পড়েছে। না পারছে স্কুলে পড়া বুঝে নিতে, না পারছে বাড়িতে হোমওয়ার্ক করতে। অভিভাবকরাও ছেলে-মেয়েদের হোমওয়ার্কে সাহায্য করতে পারছেন না, কারণ তারাও আধুনিক যুগের অঙ্কের সঙ্গে অভ্যস্ত নয়।

 

দেশে দেশে ম্যাথের স্টান্ডার্ড প্রতিবছর জরিপ করা হয়। সারাবিশ্বের রেটিং-এ অন্যদেশের তুলনায় আমেরিকার অবস্থান কয়েক বছর ধরে ১৯তম। আর তাই, ম্যাথের স্টান্ডার্ড ভালো করার জন্য ৪০টি স্কুলের কারিকুলামে পরিবর্তন আনা হয়েছে। নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২য় গ্রেড ও ৩য় গ্রেড থেকেই বাচ্চাদের অঙ্ক, এলজেব্রা ও ত্রিকনোমিতির পাঠ্যসূচিতে অনেক নতুন কোর্স দেয়া হয়েছে। কিন্তু বাচ্চারা হোমওয়ার্ক করতে গিয়ে অভিভাবকদেরও সাহায্য পাচ্ছে না। এতে বাংলাদেশি ও ভারতীয় ছাত্র-ছাত্রীদের ম্যাথে ভালো করার সুযোগ বেড়ে গেলো। কারণ, ঐতিহ্যগতভাবে ভারত-বাংলাদেশে অঙ্কের অনেক বেসিক সূত্র প্রাইমারি লেভেল থেকেই মুখস্থ করতে হয়। এলজেব্রা ও ত্রিকোনমিতির অনেক সূত্র মনে রাখতে হয়। যোগ-বিয়োগ-গুণ-ভাগের ধারনা ছোটবেলা থেকেই গড়ে ওঠে। নামতা সুর করে করে ছড়ার মতো পড়তে হয়। ফলে, আমেরিকা প্রাবাসী বাংলাদেশি ছেলে-মেয়েরা এমনিতেই ম্যাথ-এ ভালো করার সুনাম তো আছেই। নতুন কারিকুলামেও অন্যেরা আরো পিছিয়ে পড়ার প্রেক্ষাপটে ভালো স্কোর করতে পারবে। শুধু ছাত্র-ছাত্রীরাই নয়, স্কুলগুলোতে অঙ্কের শিক্ষক হিসেবেও বাংলাদেশিদের নিয়োগ লাভে আগের চেয়ে বেশি সুযোগ বয়ে আনবে বলে অনেক বাংলাদেশি আশা করছেন।

 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ