“দিজ টাইম ম্যাগাজিন” এ বাংলাদেশী মুফতী লুৎফুর রহমান ক্বাসিমীর জীবনী প্রকাশ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: আমেরিকা থেকে প্রকাশিত ম্যাগাজিন ‘দিজ টাইম ম্যাগাজিন’ এ বিভিন্ন ক্যাটাগরীতে বর্ষসেরা প্রভাবশালী ব্যক্তিত্বের নাম প্রকাশ করে থাকে। সামাজিক ও ধর্মীয় পরিমণ্ডলে ব্যাপক অবদান রাখায় বাছাইকৃত ব্যক্তিত্বদের তারা সম্মাননা প্রদান ও জীবনী প্রকাশ করে থাকে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশী আলেম সিলেটের কৃতি সন্তান মুফতী মাওলানা হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমীর নাম তাদের তালিকায় যুক্ত হয়েছে। দিজ টাইম ম্যাগাজিন মুফতী লুৎফুর রহমান ক্বাসিমীকে মুসলিম কমিউনিটি লিডারশীপ এওয়ার্ড প্রদান করেন এবং তাঁর জীবনের সাফল্যগাথাঁ নিয়ে স্বতন্ত্র ফিচার প্রকাশ করে। নিউইয়র্কের মুসলিম কমিউনিটিতে ইসলামের আদর্শ প্রচার ও আর্থ সামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখছেন তিনি।বহুমুখী সেবামূলক কাজের স্বীকৃতি দিয়ে দিজ টাইম ম্যাগাজিন তাঁকে নিয়ে জীবনী প্রকাশ করায় বর্হিবিশ্বে বাংলাদেশের সুনাম বয়ে এনেছেন তিনি। তাছাড়া আন্তর্জাতিক অঙ্গনে ইসলামের শান্তির বার্তা ও হেদায়তের আলো ছড়িয়ে দিতে মুফতী লুৎফুর রহমান ক্বাসিমী অনন্য ভূমিকা।
সমাজসেবক, রাজনীতিবিদ ও নিউইয়র্কের কমিউনিটি নেতা মুফতী লুৎফুর রহমান ক্বাসিমী বিশ্বনাথ উপজেলার রাজনগর গ্রামের কৃতি সন্তান। সুদূর আমেরিকায় অবস্থান করে ইসলাম, মানবতা, দেশ ও সমাজের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। হাফেজ মাওলানা মুফতী লুৎফুর রহমান ক্বাসিমী বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি। তিনি কর্মজীবনের পাশাপাশি যুক্তরাষ্ট্রে ইসলামের প্রচার ও প্রসারের কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। তাঁর হাতে অসংখ্য নন মুসলিম ইসলামের ছায়াতলে এসেছেন। যুক্তরাষ্ট্র প্রবাসী মুফতী ক্বাসিমী ইতোমধ্যে নিজের মেধা, যোগ্যতা, কর্মদক্ষতার গুনে পরিচিত অর্জন করেছেন বিশ্বময়। তার অবদানে আমেরিকার মুসলিম কমিউনিটি আলোকিত হয়েছে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
