Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

আমেরিকায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

অনলাইন ডেস্ক পঠিত: 43 বার

প্রকাশিত: February 21, 2011 | 2:50 PM

এনা : ভাষা দিবসের চেতনা জীবনের সর্বস্তরে লালনের পাশাপাশি যুক্তরাষ্ট্রে জন্ম হওয়া প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে পরিচিত রাখা এবং জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে বাংলাকে অন্তর্ভুক্ত করতে সর্বাত্মক প্রয়াস অব্যাহত রাখার সংকল্প ব্যক্ত করার মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাঙালিরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলেন। এ উপলক্ষ্যে জাতিসংঘ সদর দফতরের সামনে নির্মিত মুক্তধারার অস্থায়ী শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন কর্মসূচির শুভ সুচনা ঘটান মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরীএবং বিভিন্ন দেশের কূটনীতিকরা। সে সময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ধ্বনিতে জাতিসংঘ সংলগ্ন এলাকা মুখরিত হয়।

 

নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল সাব্বির আহমেদ চৌধুরী, জাতিসংঘে বাংলাদেশের কালচারাল মিনিস্টার অধ্যাপক মমতাজউদ্দিন আহমেদসহ কম্যুনিটির সর্বস্তরে প্রতিনিধিত্বকারী ব্যক্তিবর্গ শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী প্রদর্শন করেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং যুবলীগের নেতা-কর্মীদের উপস্থিতি ছিল লক্ষনীয়। উল্লেখ্য যে, গত ২০ বছর যাবত জাতিসংঘের সামনে শহীদ মিনার তৈরী করে শ্রদ্ধাঞ্জলী প্রদর্শনের এ কর্মসূচির আয়োজন করে আসছে বাঙালির চেতনামঞ্চ এবং মুক্তধারা। জ্যাকসন হাইটসের জ্যুইস সেন্টারে নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের এক আলোচনা সমাবেশের বক্তারা বলেছেন, নতুন প্রজন্মকে বাংলা অক্ষর জ্ঞানের সাথে পরিচিত রাখতে না পারলে ৩০ বছর পর একুশে উদযাপনের ব্যানারটি হয়তো ইংরেজীতে লিখতে হবে। এ ধরনের পরিস্থিতি কারো জন্যেই সুখকর নয়। তাই আমরা যারা প্রথম প্রজন্মেও মানুষ তাদেরকেই নিজ নিজ সন্তানকে বাংলা অক্ষর জ্ঞান শেখাতে হবে। বক্তারা আরো অভিযোগ করেন যে, আকাশ সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশের স্যাটেলাইট টিভিগুলোর ভাষা ও সংস্কৃতি বিরোধী আগ্রাসন চলছে। একে রুখতে হবে শক্ত হাতে।

 

বক্তারা অভিযোগ করেন, একাত্তরে মুক্তিযুদ্ধের পর বাংলা সংস্কৃতির শত্রুতে পরিণত হয়েছি আমরা বাঙালিরাইএটা খূবই ভয়ংকর ব্যাপার। ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রঙ্কস, ব্রুকলীন, ওজনপার্ক এলাকায় নির্মিত শহীদ মিনারে নর্থ বেঙ্গল ফাউন্ডেশন, বাংলাদেশ সোসাইটি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, বৃহত্তর কুমিল্লা সোসাইটি, বসুন্ধরা প্লট মালিক সমিতিসহ দুশতাধিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী প্রদর্শন করা হয়। এর আগে নতুন প্রজন্মের অংশগ্রহণে ভাষা দিবস বাংলাদেশের মুক্তিযুদ্ধের আলোকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কবিতা পাঠের আসরও বসে কয়েকটি স্থানে। আলোচনা সভা দেশের গানের অনুষ্ঠান হয় ডজনখানেক স্থানে। হাড় কাঁপানো শীত সত্বেও বিপুলসংখ্যক প্রবাসীর উপস্থিতি ঘটে প্রতিটি অনুষ্ঠানে। ব্রুকলীনে বাংলাদেশী অধ্যুষিত চার্চম্যাকডোনাল্ডে স্থায়ী শহীদ মিনার নির্মাণের অনুমতি দেয়া হয় একুশে স্মরণের এক সমাবেশ থেকে। এছাড়া জ্যাকসন হাইটসের মুক্তধারায় শুরু হয়েছে এবারের একুশে উপলক্ষে  প্রকাশিত গ্রন্থের মেলা।

 

ওয়াশিংটন ডিসি, ফ্লোরিডা, জর্জিয়া, ক্যালিফোর্নিয়া, নিউজার্সী, মিশিগান, বস্টন, শিকাগো, ফিনিক্স, কানেকটিকাট, ফিলাডেলফিয়া, মিনেসোটা, ওহাইয়ো প্রভৃতি স্থানেও একুশে স্মরণে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। জাতিসংঘ বাংলাদেশ মিশনের উদ্যোগে ২১ ফেব্রুয়ারি বিকেলের অনুষ্ঠানে (বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল) বিভিন্ন দেশের কূটনীতিকের যোগদানের কথা। একই সময়ে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ভবনের বঙ্গবন্ধু মিলনায়তনের অনুষ্ঠানেও স্টেট ডিপার্টমেন্টসহ বিভিন্ন দেশের কূটনীতিক ও কংগ্রেসম্যানদের যোগদানের কথা।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV