Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

আমেরিকায় ঈদুল আজহা শুক্রবার : নিউইয়র্কে ঈদ জামাত আয়োজন সময়

অনলাইন ডেস্ক পঠিত: 91 বার

প্রকাশিত: August 29, 2017 | 11:21 PM

বর্ণমালা নিউজ: আগামী পহেলা সেপ্টেম্বর শুক্রবার নিউইয়র্কসহ পুরো আমেরিকায় পবিত্র ঈদুল আজহা পালিত হবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিউইয়র্কসহ আমেরিকার বিভিন্ন মসজিদ ঈদ জামাত আয়োজন সময়ের ঘোষণা দিয়েছে। আবহাওয়া অনুকূল থাকলে বরাবরের মত নিউইয়র্কে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত বাংলাদেশীদের পরিচালিত জ্যামাইকা মুসলিম সেন্টারের আয়োজনে ৮টা ৩০ মিনিটে জ্যামাইকা স্কুল মাঠে।

আগে এক সময় আমেরিকায় ঈদ নিয়ে মুসলিম কম্যুনিটির মধ্যে বিভক্তি ছিলো। যে কারণে সর্বত্র দুই দিন ঈদ পালন করা হতো। কেউ লোকাল মুনসাইটিং ফলো করতেন আবার কেউ তা ফলো করতেন না। গত কয়েক বছর ধরে সেই বিভক্ত আর লক্ষ্য করা যাচ্ছে না। সবাই একত্রেই ঈদ করছেন। অন্যদিকে ঈদ উপলক্ষ্যে নিউইয়র্ক সিটি স্কুল বন্ধ ঘোষণা করেছে। এবারো ঈদের ছুটি ছাড়াও এ সময়ে স্কুল বন্ধ। নতুন প্রজন্মের শিশু- কিশোররা তাদের বাবার সাথে ঈদ জামাতে যাবেন।

নিউইয়র্কের অধিকাংশ মসজিদের ইমাম ও মসজিদের কমিটির কর্মকর্তারা জানান, ইতোমধ্যে তাদের নিজ নিজ মসজিদে ঈদ জামাতের ঘোষণা ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তারা জানান, আবহাওয়া ভাল থাকলে খোলা আকাশের নিচে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া খারাপ থাকলে মসজিদের ভিতরেই একাধিক জামাত অনুষ্ঠিত হবে। এ সব ঈদ জামাতে মহিলাদের নামাজ আদায় করার সুযোগ রাখা হয়েছে।

এস্টোরিয়ার আল আমিন মসজিদের উদ্যোগে ঈদের ১টি জামাত অনুষ্ঠিত হবে মসজিদ সংলগ্ন ৩৬ স্ট্রিটের ৩৬ ও ৩৭ এভিনিউর মাঝে। ঈদের জামাতটি অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৩০ মিনিটে। মহিলাদের নামাজ আদায় করার ব্যবস্থা রাখা হয়েছে। আবহাওয়া খারাপ থাকলে মসজিদের ভিতরেই ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা, সকাল ৯টা এবং সকাল ১০টায়। শেষ জামাতে মহিলাদের নামাজ আদায় করার ব্যবস্থা রাখা হয়েছে।

জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৩০ মিনিটে জ্যামাইকা স্কুল মাঠে। উল্লেখ্য, নিউইয়র্কে জ্যামাইকা মুসলিম সেন্টারেই সর্ব বৃহৎ জামাতের আয়োজন করা হয় এবং হাজার হাজার মানুষ এক সাথে নামাজ আদায় করেন।

জ্যামাইকার দারুস সালাম মসজিদের উদ্যোগে ঈদের চারটি জামাত মসজিদের ভিতরেই অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায় এবং তৃতীয় জামাত সকাল ১০টায়। শেষ তিনটি জামাতে মহিলাদের নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে।

জ্যাকসন হাইটসের মোহাম্মদী সেন্টারের ব্যবস্থাপনায় নিউইয়র্ক ঈদগাহের উদ্যোগে ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে ৭৭স্ট্রিটের ৩৭ এভিনিউতে পিএস ৬৯ স্কুল ও জুইস সেন্টারের পাশে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম জামাত সকাল ১১টায়।
ম্যানহাটনের মদিনা মসজিদের উদ্যোগে একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় ওপেন রোড পার্কে।

ব্রঙ্কসের পার্কচেস্টারের বাংলাবাজার মসজিদের উদ্যোগে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৩০ মিনিটে মসজিদ সংলগ্ন পিএস ১০৬ এর প্লে গ্রাউন্ডে।

ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদের উদ্যোগে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টা ৩০ মিনিটে, দ্বিতীয় জামাত সকাল ৯টা ৩০ মিনিটে এবং শেষ জামাত সকাল ১০টায়।

ব্রুকলীন বাংলাদেশ মুসলিম সেন্টারের উদ্যোগে ঈদের ২টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টা ১৫ মিনিটে।

 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV