Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

আমেরিকায় বাংলাদেশি চিকিৎসকদের নতুন কমিটি

অনলাইন ডেস্ক পঠিত: 100 বার

প্রকাশিত: August 4, 2017 | 4:02 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : আমেরিকায় বাংলাদেশি চিকিৎসকদের নতুন কমিটি গঠন করা হয়েছে। ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোর অবকাশযাপন কেন্দ্রে আয়োজিত এক সম্মেলন থেকে এ কমিটি গঠন করা হয়। আমেরিকা ও কানাডায় বসবাসরত বাংলাদেশি চিকিৎসক ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন এই সম্মেলনে। এর আয়োজন করেছিল বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা। নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যরা হলেন সভাপতি ডা. রিয়াজ চৌধুরী, নবনির্বাচিত সভাপতি ডা. মোহাম্মদ জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ জামালউদ্দীন, কোষাধ্যক্ষ ডা. মুসতাক সিদ্দিকী, বিজ্ঞান ও সাংস্কৃতিক সম্পাদক ডা. বাসার এম. আতিকুজ্জামান, ইয়াং ফিজিশিয়ান সেক্রেটারি ডা. ইউসুফ আল মামুন, কার্যকরী পরিষদের সদস্য ডা. হামিদ আলম সোহেল, ডা. বেলায়েত হোসেন ও ডা. তাসবিরুল ইসলাম।
গত ২৭ থেকে ৩০ জুলাই-চার দিনব্যাপী এই সম্মেলনে চিকিৎসক ও তাঁদের পরিবার-পরিজন মিলিয়ে অংশ নিয়েছেন প্রায় সাত শ অতিথি। উৎসবমুখর হয়ে উঠেছিল অরল্যান্ডোর অবকাশযাপন কেন্দ্র। উৎসবের মূল বাণী ছিল: ‘পারস্পরিক সৌহার্দ্য আর সহযোগিতা’।
১৯৮১ সালে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিবছর অনুষ্ঠিত হয় আসছে এই সম্মেলন। প্রতিবছরের মতো এবারের সম্মেলনেও ছিল আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পিকনিক ও চিকিৎসাবিজ্ঞানের শিক্ষা। ছিল শিশু-কিশোরদের জন্য বিনোদনের আলাদা ব্যবস্থা, ছিল শাড়ির একাধিক স্টল। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা নারী চিকিৎসকেরা তাতে ভিড় জমিয়েছেন আগ্রহভরে। তবে এবার সম্মেলনে মূল পাওনা ছিল গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত নতুন কার্যকরী কমিটি।

 
 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV