Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

আমেরিকা প্রবাসীদের গুরুত্বপূর্ণ দাবি নিউইয়র্ক কনসুলেট জেনারেলকে লিখিতভাবে অবহিত এনআরবি সেন্টার’র

অনলাইন ডেস্ক পঠিত: 137 বার

প্রকাশিত: August 26, 2023 | 1:15 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : ইউএস কনফারেন্সে উত্থাপিত আমেরিকান প্রবাসীদের দাবি সমূহ নিউইয়র্ক কনসুলেটকে অবহিত করে এনআরবি সেন্টার। সেন্টার ফর এনআরবি আয়োজিত ইউএস কনফারেন্স ২০২৩ এ আমেরিকা- প্রবাসীদের উত্থাপিত বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ দাবি সমূহ নিউইয়র্ক কনসুলেট জেনারেলকে লিখিতভাবে অবহিত করেন এনআরবি চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরী। ২৪ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে নিউইয়র্ক কনসুলেটে অনুষ্ঠিত এক বৈঠকে এসব দাবী উত্থাপন করা হয়।এসময় অন্যানের মধ্যে উপস্স্থিত ছিলেন আশরাফ উদ্দীন কালাম, ফারুক চৌধুরী, সরদার সিরাজ উদ্দীন ও হামিদ ইকবাল। কনসুলেট কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কনসাল জেনারেল নাজমুল হাসান, প্রথম সচিব প্রসূন কুমার চক্রবর্তী ও মিশন প্রধান ইশরাত্ জাহান । উত্থাপিত লিখিত দাবী সমূহের মধ্যে ছিল আমেরিকাতে এনআইডি কার্ড ইস্যু, ই-পাসপোর্ট প্রাপ্তি সহজিকরণ, পাওয়ার অ্যাটর্নি বিষয়ে আমেরিকান পাসপোর্টে লিপিবদ্ধ বাংলাদেশী পরিচয় বিবেচনায় নিয়ে পাওয়ার অব এটর্নী প্রদান, দেশে প্রবাসীদের সম্পত্তি সুরক্ষার ব্যবস্থা গ্রহণ এবং বিভিন্ন আইনি সহায়তায় বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃ্ক সহায়তা প্রদান, ভোটার লিস্ট ও আমেরিকা থেকে প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা গ্রহন, আইনী ব্যাপারে ভিডিও কনফারেন্সে গৃহীত বক্তব্য বিবেচনাকরন, ভিডিও কনফারেন্সে আইনি বিষয়ে উপস্থিতি গ্রহণের ব্যবস্থাকরণ, আমেরিকায় কমর্রত বাংলাদেশি সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো এবং শিল্পীদেরকে অগ্রাধিকার ভিত্তিক সহায়তা প্রদান, নিয়মিত মিডিয়া ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়, নিয়মিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় এবং আমেরিকায় অধ্যয়নরত ছাত্রদের সাথে মতবিনিময়ের ব্যবস্থা গ্রহন ও বাংলাদেশের ভালো মন্দ বিষয় তাদের অবহিতকরণ, বৈবাহিক সূত্রে বাংলাদেশীদের সাথে সম্পর্কিত স্বামী/স্ত্রীর ভিসা প্রদান সহজীকরণ, কনসুলেটে সব মতের প্রবাসীদের অবাধ অংশগ্রহণের ব্যবস্থা গ্রহন ইত্যাদি। কর্মকর্তাবৃন্দ অত্যন্ত মনোযোগের সাথে কথাগুলো শুনেন এবং তারা এ বিষয়গুলোতে যথাযথ ব্যবস্থা রয়েছে বলে অবহিত করেন। এছাড়া উত্থাপিত যে সকল বিষয়ে ঢাকার সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন রয়েছে সেগুলো তারা ঢাকাকে অবহিত করবেন বলে প্রতিনিধিদলকে জানান । ভারপ্রাপ্ত কনসাল জেনারেল খোলামেলা মতবিনিময়ে ও প্রবাসীদের প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে কনসুলেটে আসার জন্য এনআরবি সেন্টার ও প্রতিনিধিদলকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাসীদের নানাবিধ অসুবিধা দূরীকরনে সরকার ও কনসুলেট অত্যন্ত আন্তরিক । উপস্থিত অন্য কর্মকর্তাবৃন্দ প্রবাসীদের সার্বিক সহযোগিতা বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন এবং প্রবাসীদের সহায়তায় তারা সচেষ্ট রয়েছেন বলে জানান।

Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV