আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি জাকির ও সাধারণ সম্পাদক টুটুলের সম্মানে প্রীতিভোজ
হাকিকুল ইসলাম খোকনঃ আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ-এর সভাপতি জাকির এইচ চৌধুরী এবং সাধারণ সম্পাদক নাইম টুটুল এর সম্মানে গত ১৯ জানুয়ারী সন্ধ্যায় নিউইয়র্কের, সানি সাইডের একটি চাইনিজ রেষ্টুরেন্টে এক প্রীতিভোজ ও সংবর্ধনার আয়োজন করা হয়।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জসিম উদ্দিন ভূইয়ার উদ্যোগে অনুষ্ঠিত এই প্রীতিভোজ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্কের সভাপতি এম.এ. আজিজ, যুক্তরাষ্ট্র বিএনপির সাংগঠনিক সম্পাদক বেলাল মাহমুদ, রফিকুল ইসলাম ডলার, বৃহত্তর নোয়াখালী সমিতির সাবেক সভাপতি নূর-নবী আমিন,

সহ-সভাপতি আব্দুল কাশেম, যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক সাইদ আহমেদ, সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, নির্বাহী সম্পাদক নিয়াজ, বিশেষ সংবাদদাতা শেখ সিরাজুল ইসলাম, ওয়ান্ড বাংলা নিউজ প্রধান সম্পাদক আব্দুল হাসেম বুলবুল, বোস্টন বাংলা নিউজ প্রধান সম্পাদক ও বাপ্স এডিটর হাকিকুল ইসলাম খোকনসহ প্রবাসের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান উপস্থাপনা ও পরিচালনা করেন আশরাফুল হাসান বুলবুল।এবিসিসির সভাপতি ও সাধারণ সম্পাদককে এসময় রেষ্টুরেন্টের পক্ষথেকে, সংগঠনের পক্ষথেকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জ্ঞাপন করা হয়।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








