আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ইমিগ্রেশন সভায় এটর্নীদের অভিমত : অতীতে সংশ্লিষ্ট বিভাগে মিথ্যা তথ্য প্রদানের জন্য বৈধ অভিবাসীরাও গ্রেপ্তার, গ্রীনকার্ড বাতিল হতে পারে : তথ্য গোপন ও অপরাধ করলে নাগরিকত্বও বাতিল হতে পারে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : আমেরিকা-বাংলাদেশ বাংলাদেশ প্রেসক্লাব ইনক-গত ৮ জুলাই সন্ধ্যায় এক ইমিগ্রেশন বিষয়ক সেমিনার করেছে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইস সেন্টার মিলনায়তনে। এই সভায় এটর্নী, সম্পাদক, এক্টিভিষ্ট ও কমিউনিটি নেতারা বক্তব্য রাখেন। তারা বলেন-মার্কিন কংগ্রেস বা সিনেটে ইমিগ্রেশন সংক্রান্ত বিল উঠলেই তা পাশ হবে-এমন সম্ভাবনা নেই। অধিকাংশ বিলই পাশ হয় না। অথচ হাউজে এ ধরনের বিল উঠলেই কিছু মিডিয়ায় ফুলিয়ে-ফাঁপিয়ে সংবাদ প্রচার করা হয়। ঐ কল্পিত আশাপ্রদ সংবাদের সুযোগ নেয় আদাম পাচারকারী চক্র। তারা ঐ সংবাদে স্বপ্নের দেশে পাঠানোর কথা বলে ভাগ্যান্বেষী যুবকদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার তৎপরতা চালায়। এক সময় প্রতারিত হয় ভাগ্যান্বীরা। অনেকে দালালদের খপ্পড়ে পড়ে যুক্তরাষ্ট্রে প্রবেশে দুর্গম সীমান্ত পাড়ি দিতে গিয়ে প্রাণ হারায়। এ কারণে সংবাদ পরিবেশনে মিডিয়াগুলোর সচেতনতা অবলম্বন করা দরকার। তারা আরো বলেন-মার্কিন প্রেসিডেন্ট কোন বিলে স্বাক্ষর না করা পর্যন্ত ঐ বিল নিয়ে উচ্ছ্বসিত হবার কিছু নেই।
এদিন সেমিনারে সভাপতিত্ব করেন আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি দর্পণ কবীর এবং সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শওকত ওসমান রচি। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সদস্য ও সংবাদ পাঠিকা সামসুন্নাহার নিম্মি। এই সেমিনারে অতিথি হিসাবে এটর্নীদের মধ্যে বক্তব্য রাখেন ইমিগ্রেশন বিষয়ে অভিজ্ঞ বিশিষ্ট এটর্নী শেখ সেলিম, বিশিষ্ট এটর্নী মীর মিজানুর রহমান, বিশিষ্ট এটর্নী ও ডেমক্রেটিক পার্টি ডিষ্ট্রিক্ট এট লার্জ (কুইন্স) মঈন চৌধুরী এবং এটর্নী জেরাল্ড কেরিকেরি। এ ছাড়া অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, পরিচয় পত্রিকার সম্পাদক নাজমুল আহসান, প্রবীণ সাংবাদিক মঈনুদ্দদীন নাসের, বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডাঃ ওয়াজেড এ খান, টাইম টিভি’র সিইও এবং বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, জন্মভূমি পত্রিকার সম্পাদক রতন তালুকদার, বর্ণমালা পত্রিকার সম্পাদক মাহফুজুর রহমান, প্রবাস পত্রিকার সম্পাদক মোহাম্মদ সাঈদ ও নিউইয়র্ক বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম হাওলাদার।
অনুষ্ঠানে বক্তারা বলেন-অভিবাসী বিরোধী বক্তব্য রেখেই ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন। তাঁর কর্মকান্ড ও বক্তব্য অভিবাসীদের মধ্যে চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ছে। যারা অবৈধ অভিবাসী এ দেশে রয়েছেন-তাদের সতর্ক থাকতে হবে। ভয় না পেয়ে আইনী সহায়তা নিতে হবে। তারা আরো বলেন-অভিবাসীদের বিরুদ্ধে নতুন কোন আইন হয়নি। কোন অধ্যাদেশও নেই। প্রচলিত আইন নিয়ে অভিবাসী বিরোধী অভিযানে হোমল্যান্ড সিকিউরিটি বেশি তৎপর। বক্তারা কাউকে কোনরকমন অপরাধ না করার পরামর্শ দেন। তারা আরো বলেন-অতীতে সংশ্লিষ্ট বিভাগে মিথ্যা তথ্য প্রদানের জন্য বৈধ অভিবাসীরাও গ্রেপ্তার হতে পারেন। আবার তাদের গ্রীনকার্ড বাতিলও হতে পারে। তথ্য গোপন ও অপরাধ করলে কারো নাগরিকত্বও বাতিল হতে পারে। এই সেমিনারে একাধিক বক্তা প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন-ঝগড়া. প্রতিহিংষা বা পরশ্রীকাতরতায় কেউ কারো বিরুদ্ধে অভিযোগ করবেন না। এমন প্রমাণ পেলে ঐ ব্যক্তির বিরুদ্ধে সামাজিক বয়কটের ডাক দেয়া হবে। সেমিনারে এটর্নীরা বলেছেন-অভিবাসীদের আতঙ্কিত হবার কিছু নেই। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলেও কোন কিছুর পরিবর্তন হয়নি। অবৈধদের যেমন যুক্তরাষ্ট্র থেকে বের করার আইন আছে, তেমনি তাদের এ দেশের রাখারও আইন আছে। সমস্যাগ্রস্থদের এ ব্যাপারে সাহায্য নিতে হবে অভিজ্ঞ এটর্নীদের। সকল এটর্নীরাও সবকিছু জানে, ভাল সার্ভিস দিতে পারে, তাও নয়। অনভিজ্ঞ দালাল বা কোয়াক থেকে সাবধান থাকার পরামর্শ দেন তারা। (ছবি : এ হাই স্বপন) প্রেস বিজ্ঞপ্তি
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature