‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’র ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইর্য়ক: ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’ (এবিপিসি)’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ১ মে। এতে করোনার প্রকোপ ঠেকাতে সকলকে টিকা গ্রহণের পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার আহবান জানানো হয়। এছাড়া, করোনায় মৃত্যুবরণকারী গণমাধ্যম ব্যক্তিত্ব ও কর্মীগণের আত্মার শান্তি এবং আক্রান্তদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এবিপিসির নির্বাহী সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ দোয়া-মাহফিলে পরিচালনা করেন।
নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার এবং সঞ্চালনা করেন প্রচার সম্পাদক শাহ ফারুক। কর্মকর্তাগণের মধ্যে আরও ছিলেন ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, কমিশনার মিশুক সেলিম এবং জাহেদ শরিফ, ক্লাবের অন্যতম ভাইস প্রেসিডেন্ট আকবর হায়দার কিরণ, কোষাধ্যক্ষ আবুল কাশেম, নির্বাহী সদস্য শিব্বির আহমেদ, আজিমউদ্দিন অভি এবং তপন চৌধুরী।
ক্লাবের মেম্বার এবং শুভার্থীগণের মধ্যে আরও ছিলেন মঈনউদ্দিন আহমেদ, আলিম খান আকাশ, মিনহাজ আহমেদ সাম্মু, মোহাম্মদ হুসেন দিপু, সুজন আহমেদ, আমজাদ হোসেন, আইরিন রহমান, রাজ আহমেদ মোস্তাক প্রমুখ। পুরো অনুষ্ঠানের হোস্ট ছিলেন ভয়েস অব আমেরিকার বাংলা সার্ভিসের নিউইয়র্ক প্রতিনিধি আকবর হায়দার কিরণ। সমাপনী বক্তব্যে তিনি ক্লাব পরিবারের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান ইফতার মাহফিলের আয়োজক হবার সুযোগ দেয়ার জন্য।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








