Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

আর নয় আলসেমী

অনলাইন ডেস্ক পঠিত: 142 বার

প্রকাশিত: August 14, 2013 | 3:00 PM

 

কথার কথা হিসেবে নানা সময়ে আমরা যেসব প্রবাদ-প্রবচনকে হেলা ফেলা করি আদতে সেইসব কথার কথার পেছনেও কিন্তু রয়েছে মানুষের দীর্ঘদিনের পর্যবেক্ষণ আর অভিজ্ঞতা। আর কথার কথা বা প্রচলিত এমনই এক বিশ্বাসের পক্ষেই এবার গবেষণালব্ধ যক্তি তুলে ধরেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী। কথায় বলে অলস মস্তিষ্ক সকল বাজে কাজ বা অভ্যাসের আড্ডাখানা। আর অলস অবস্থায় দীর্ঘদিন শুয়ে বসে থাকলে তা যে মানুষের কর্মক্ষমতাকেই বাধাগ্রস্থ করে তুলতে পারে সেই বিষয়টিকেই এবার বৈজ্ঞানিক প্রমাণের আওতায় এনেছেন বিজ্ঞানীরা। সেই সাথে হুঁশিয়ার করে দিয়েছেন তাদেরকেও যারা মনে করেন আরাম আয়েশে বিলাসী জীবন যাপন মানেই রোগে ভোগার সম্ভাবনা কম। ইতোপূর্বে বিভিন্ন গবেষণায় যেসব মানুষ হাঁটা-চলা কম করেন তাদের হূদরোগ ও ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকির কথা বলা হলেও এর নেপথ্য কারণটি ছিল অজানা। কিন্তু কিছুদিন আগে ইউনিভার্সিটি অব মিসৌরির গবেষকরা এই নেপথ্য কারণ হিসেবে অলসতাকেই দায়ী করেছেন সর্বাগ্রে। তাদের মতে, কোনো কিছু না করে বসে থাকার কারণে মানুষের রক্তে ব্ল¬াড সুগারের মাত্রা বেড়ে যাওয়ায় তা মানুষকে হূদরোগ ও ডায়াবেটিস টাইপ-২ রোগের ঝুঁকির মুখে ফেলে দেয়। গবেষকরা আরও দাবি করেন, নিষ্ক্রিয়তা মানুষকে রোগাক্রান্ত করে তোলে এবং এর ফলে রক্তে সুগারের মাত্রাও বেড়ে যায় যেটি পক্ষান্তরে হূদরোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগ-ব্যাধিরও কারণ হয়ে দাঁড়ায়। গবেষণার অংশ হিসেবে একদল খুব কর্মঠ ও স্বেচ্ছাসেবী মানুষের ব্যায়াম করা হঠাত্ করেই বন্ধ করে দেন গবেষকরা। একই সঙ্গে তাদের হাঁটা-চলার গতিও কমিয়ে দেন। পরে পরীক্ষা করে দেখা যায়, প্রতিবেলা খাবারের পর তাদের ব¬াড সুগারের পরিমাণ আগের চাইতে অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে। আর এই ফলাফল বিশে¬ষণ করেই সুস্থ থাকার জন্য সকল প্রকার অলসতার সাথে সম্পর্ক ছিন্ন করার পরামর্শ দিয়েছেন এই বিজ্ঞানীরা।ইত্তেফাক
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV