Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কের আলবেনিতে অ্যাসাল’র দশম চ্যাপ্টার গঠন : দক্ষিণ এশীয়দের ক্ষমতায়নে কাজ করছে অ্যাসাল- মাফ মিসবাহ

অনলাইন ডেস্ক পঠিত: 12 বার

প্রকাশিত: August 19, 2018 | 11:55 AM

https://www.facebook.com/USANewsNY/videos/303038536919061/

ইউএসএনিউজঅনলাইন.কম, আলবেনি : যুক্তরাষ্ট্রে এশিয়ার ৮ দেশীয় প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার সংগঠন অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার – অ্যাসাল’র দশম চ্যাপ্টার গঠিত হয়েছে আলবেনিতে। গত ১৮ আগস্ট আনুষ্ঠানিকভাবে আলবেনি ক্যাপিটেল রিজিওন চ্যাপ্টারের যাত্রা শুরু হয়। আলবেনিতে নিউইয়র্ক স্টেট এএফএল-সিআইও’র হেডকোয়ার্টার কনফারেন্স হলে অনুষ্ঠিত দক্ষিণ এশীয় প্রবাসীদের এক সভায় অ্যাসাল’র আলবেনি ক্যাপিটেল রিজিওন চ্যাপ্টার গঠন করা হয়।

    
অ্যাসাল’র প্রতিষ্ঠাতা এবং ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দীন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন অ্যাসাল’র ন্যাশনাল কমিটির সেক্রেটারী মোঃ করিম চৌধুরী, নিউইয়র্ক সিটি ভোটার এসিসটেন্স কমিশনার মাজেদা এ উদ্দিন, আলবেনী সিটি হিউম্যান রাইটস কমিশনার ড. ব্রেন্ডা জে রবিনসন।
অধ্যাপক মিজানুর রহমানের সভাপতিত্বে এবং মিঠু আমিনুল ভূইয়ার পরিচালনায় অনুষ্ঠানে অতিথিরা ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হাডসন সিটির ৩নং ওয়ার্ড কমিশনার শেরশাহ মিজান, হাডসন টাউনশীপ সুপারভাইজার আবদুস মিয়া, এনওয়াইএস এএফএল-সিআইও’র সেক্রেটারী-ট্রেজারারের স্পেশাল এসিস্টেন্ট ফারেদ মিশেলেন প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে অ্যাসাল প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দীন অ্যাসাল প্রতিষ্ঠার প্রেক্ষাপট, লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, আমেরিকায় দক্ষিণ এশীয়দের শক্তিশালী করতে রাজনৈতিক, শিক্ষাগত ও প্রেরণাদায়ক শক্তি তৈরীর ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। দক্ষিণ এশিয়ানদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মূলধারার রাজনীতিতে তাদের অবস্থানকে আরও শক্তিশালী করার জন্য জোরালো ভূমিকা রাখছে। অ্যাসাল সবাইকে এক ছাতার নিচে এনে সকল ক্ষেত্রে দক্ষিণ এশীয়দের ক্ষমতায়নের প্রয়াস চালাচ্ছে। যাতে আমেরিকার প্রতিটি রাজ্যে দক্ষিণ এশীয় কমিউনিটি তাদের অভিষ্ট লক্ষে পোঁছাতে পারে।


বিশেষ অতিথির বক্তব্যে অ্যাসাল সেক্রেটারী মোঃ করিম চৌধুরী অ্যাসাল’কে একটি জাতীয় আন্দোলন হিসেবে অভিহিত করে বলেন, অ্যাসালের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দীনের আদর্শিক নেতৃত্বে দক্ষিণ এশিয়দের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্যে বিরামহীন কাজ করে যাচ্ছে অ্যাসাল। ইতোমধ্যেই মূলধারায় অ্যাসালের গুরুত্ব বেড়েছে। আগামীতে আমেরিকার মূলধারার রাজনীতিতে দক্ষিণ এশিয়ান কমিউনিটির অবস্থানকে আরও শক্তিশালী করার জন্য অ্যাসাল জোরালো ভূমিকা রাখবে।


মাজেদা এ উদ্দিন বাংলাদেশীসহ এশিয়ান কমিউনিটির উন্নয়নে অ্যাসালের নানামুখি ভূমিকার কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা অ্যাসালের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে আরো এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করেন।
সভায় নব গঠিত আলবেনি ক্যাপিটেল রিজিওন চ্যাপ্টারের সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক মিজানুর রহমান এবং সেক্রেটারী হয়েছেন মাজহারুল রিপন। ২০১৮-২০১৯ সালের জন্য গঠিত এ কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন : এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ খান তুষার, অর্গানাইজিং ডাইরেক্টর হুমায়ূন কবীর, করেসপন্ডিং সেক্রেটারী আলমগীর মনসুর মারুফ, ট্রেজারার মিঠু আমিনুল ভূইয়া, এক্সিকিউটিভ ডাইরেক্টর জাবেদ মনির, উইমেন্স কমিটি চেয়ার সুরভী ইসলাম, ইমিগ্রেশান ডাইরেক্টর আবদুস মিয়া, পলিটিকেল একশান ডাইরেক্টর নুরুল আবেদীন, ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন মানিক, আবদুস সালাম, জাহাঙ্গীর আলম হাফিজ ও হেনরী রশিদ। ট্রাস্টি এহতেশাম খন্দোকার ও শেরশাহ মিজান। ইউথ কমিটি : সারা শেরেস্তা ও মোহাম্মদ রনি।


কমিটির কর্মকর্তাদের শপথ গ্রহণ করান অ্যাসাল’র প্রতিষ্ঠাতা এবং ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দীন। তিনি এসময় অভিষিক্ত কর্মকর্তাদের সাফল্য কামনা করে প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় অ্যাসলের নীতি-আদর্শে অবিচল থেকে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
সভায় বাংলাদেশীসহ দক্ষিণ এশিয় বিপুল সংখ্যক প্রবাসী অংশগ্রহণ করেন।

https://www.facebook.com/USANewsNY/videos/516727598786004/

https://www.facebook.com/USANewsNY/videos/221785548518604/

https://www.facebook.com/USANewsNY/videos/253319305298401/

https://www.facebook.com/USANewsNY/videos/2160313394182946/

https://www.facebook.com/USANewsNY/videos/275808513024751/

https://www.facebook.com/USANewsNY/videos/506880139774500/

https://www.facebook.com/USANewsNY/videos/386295768576110/

https://www.facebook.com/USANewsNY/videos/237517940154480/

https://www.facebook.com/USANewsNY/videos/230291417828577/

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ