Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

আল-ইসলাহ নিউইয়র্ক স্টেটের উদ্যোগে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 90 বার

প্রকাশিত: January 22, 2024 | 2:36 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর ১৬তম ঈসালে সাওয়াব মাহফিল উপলক্ষে ২১ই জানুয়ারি রবিবার আনজুমানে আল-ইসলাহ নিউইয়র্ক স্টেট -এর উদ্যোগে ব্রঙ্কসে নীরব রেস্টুরেন্ট এন্ড হালাল চাইনিজে এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে আনজুমানে আল ইসলাহ’র বিভিন্ন স্থরের নেতৃবৃন্দসহ আল্লামা ফুলতলী (র.)-এর মুরিদীন, মুহিব্বীন এবং নিউয়র্কের বিভিন্ন মসজিদ কমিটির সভাপতি ,সেক্রেটারি, কমিটি মেম্বার সহ সর্বস্থরের ধর্মপ্রাণ মুসলমান অংশ গ্রহণ করেন।
নিউইয়র্ক স্টেট কমিটির সহ-সভাপতি মাওলানা শাহান শাহ ইয়াহইয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা কাউছার আহমদের পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ নজম উদ্দীন। আল্লামা ফুলতলী সাহেব কিবলাহ (রহঃ)’র শানে মর্সিয়া পাঠ করেন মোহাম্মদ এনামুল হক।
প্রধান অতিথি হিসেবে ফুলতলী ছাহেব কিবলাহ (রঃ)’র জীবনের নানান দিক নিয়ে আলোচনা করেন আনজুমানে আল-ইসলাহ ইউএসএ’র স্থায়ী কমিটির সাধারন সম্পাদক হযরত মাওলানা এম এ নূর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ ইউএসএ স্থায়ী কমিটির সদস্য আল্লামা সৈয়দ সাজেদুল হক, মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া, আনজুমানে আল ইসলাহ ইউএসএ সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মইনুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট আল ইসলাহ এর সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা বুরহান উদ্দীন। বক্তব্য রাখেন সোনাকান্দা দরবার শরীফের পীরজাদা হযরত মাওলানা হাসান আহমদ, দারুস সুন্নাহ নিউইয়র্কের প্রিন্সিপাল হাফিজ মাওলানা মিনহাজুর রহমান, সংগঠনের সহ প্রচার সম্পাদক মুশাহীদ আলী।
মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট আল-ইসলাহ এর প্রচার সম্পাদক মালিক শেখ, সদস্য রুকন হাকিম, হাফিজ মাওলানা রওশন আহমেদ, এম এ কাশেম, সৈয়দ সায়েম ও কারী খালেদ, উডসাইড সানিসাইড চ্যাপ্টারের সভাপতি হেলাল খান।.
পরিশেষে সভাপতি সাহেব তাঁর সমাপনী বক্তব্যে উপস্থিত সকলের সরব উপস্থিতির জন্য সকলকে ধন্যবাদ জানান। মাওলানা মইনুল ইসলামের পরিচালনায় মিলাদ শরীফ এবং আল্লামা সৈয়দ সাজিদুল হকের দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা হয়।
উল্লেখ্য, মাহফিলে সংগঠনের সদস্য রুকন হাকিম ও দারুল হাদিস লতিফিয়া ইউএসএর প্রেসিডেন্ট ডাক্তার হেলাল উদ্দিনের সৌজন্যে তাবারুক পরিবেশন করা হয়।

Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV