Wednesday, 28 October 2026 |
শিরোনাম
এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
সব ক্যাটাগরি

আসছে নতুন প্রজন্মের ক্রোমবুক

অনলাইন ডেস্ক পঠিত: 168 বার

প্রকাশিত: May 7, 2014 | 12:34 PM

গুগল ও ইনটেল মিলে আনছে নতুন ক্রোমবুকগুগল ও ইনটেল মিলে কয়েকটি মডেলের ক্রোম অপারেটিং সিস্টেম (ওএস) যুক্ত নতুন ল্যাপটপ বা ক্রোমবুকের ঘোষণা দিয়েছে। এই ক্রোমবুক তৈরি করবে এসার, আসুস, ডেল, লেনোভো ও তোশিবার মতো প্রতিষ্ঠানগুলো। যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানে নতুন প্রজন্মের এই ক্রোমবুকের ঘোষণা দেওয়া হয়। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।

গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ক্রোমবুকে ‘গুগল নাউ’ যুক্ত হচ্ছে। ইনটেলের সঙ্গে মিলে কম্পিউটিংয়ের ক্ষেত্রে সেবা দেওয়ার পরিকল্পনা থেকে ক্রোমবুক উন্মুক্ত করা হচ্ছে।

সাধারণত ক্রোমওএস যুক্ত নেটবুক সদৃশ ল্যাপটপকে ক্রোমবুক বলা হয়। এতে অন্যান্য ল্যাপটপের তুলনায় কম শক্তির প্রয়োজন পড়ে।

ইনটেল জানিয়েছে, এই নেটবুকগুলোতে ইনটেলের নতুন প্রজন্মের চিপ ব্যবহূত হয়েছে যা ক্রোমবুকের পুরোনো মডেলগুলোর তুলনায় একে আরও শক্তিশালী করেছে। এতে নতুন নকশার ইনটেল সেলেরন প্রসেসর থাকবে যাতে ল্যাপটপের ব্যাটারি লাইফ হবে ১১ ঘণ্টারও বেশি।
ইনটেলের দেখানো ল্যাপটপগুলোর মধ্যে রয়েছে ডেল ক্রোমবুক ১১ ও এসার সি৭২০ মডেল। এতে ইনটেলের চতুর্থ প্রজন্মের কোর আই৩ প্রসেসর রয়েছে। এ বছরেই ৩৫০ মার্কিন ডলার দামে এই ক্রোমবুক দুটি বাজারে আসতে পারে। এ দুটি মডেল ছাড়াও আসুস ১১.৬ ইঞ্চি মাপের সি২০০ ও ১৩.৩ ইঞ্চি মাপের সি৩০০, লেনোভো এন২০ ও এন২০পি মডেলের ক্রোমবুক বাজারে আনবে। এ ছাড়াও এলজি ও এইচপির ক্রোমওএস যুক্ত ল্যাপটপ বাজারে আনতে পারে।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ