আসছে শীতাতপ নিয়ন্ত্রিত জ্যাকেট

গরমের হাত থেকে বাঁচতে জ্যাকেট পরা, ভাবাই যায় না। কিন্তু গরমে শরীরকে ঠাণ্ডা রাখবে এমন এক জ্যাকেট উদ্ভাবন করেছেন জার্মান প্রকৌশলী ভিলহেল্ম স্টর্ক। জার্মানির কার্লসরুয়ে ইনস্টিটিউট অব টেকনোলজির (কেআইটি) একজন প্রকৌশলী তিনি। গরমের দিনে এবং প্রচণ্ড শারীরিক পরিশ্রমের পর শরীরকে শীতল রাখবে এই অভিনব জ্যাকেট। এর ওজন মাত্র ২০০ গ্রাম। নাম ক্লিমাজ্যাক।
একটি হাতঘড়ির সঙ্গে ছোট্ট একটি কম্পিউটার স্থাপন করা হবে। আর এর সংযোগ থাকবে জ্যাকেটের ভেতরকার কয়েকটি ধাতব নলের সঙ্গে। জ্যাকেটের সামনে ও পেছনে থাকবে দুটো ছোট ফ্যান, এগুলো চালিত হবে কম্পিউটারের সাহায্যে। গরম বা পরিশ্রমের কারণে শরীর ঘেমে গেলে এই ফ্যানগুলো সেই ঘাম শুকিয়ে ফেলবে। আর ওই ঠাণ্ডা বাতাসকে নলগুলো পুরো শরীরে ছড়িয়ে দেবে। এমনকি স্টর্ক সেন্সরসহ একটি চেস্ট-স্ট্র্যাপ উদ্ভাবনের চেষ্টা করছেন, যার ফলে শ্বাস-প্রশ্বাস, হৃদযন্ত্রের ক্রিয়া এবং শারীরিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা যাবে। তবে ফ্যানগুলো কাজ করার সময় যে শব্দ হয়, সেটাকে কমানোর কাজ করে যাচ্ছেন স্টর্ক।
একটি ঘরকে শীতল করতে যেখানে ২ কিলোওয়াটের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের প্রয়োজন হয়, সেখানে ক্লিমাজ্যাক তৈরি করতে প্রয়োজন মাত্র ২ ওয়াট বিদ্যুতের এবং এটি পরিবেশবান্ধবও।
গরমের দিনে পুলিশ এবং নিরাপত্তারক্ষীরা নিজেদের শীতল রাখতে বুলেটপ্রুফ জ্যাকেটের নিচে এ জ্যাকেটটি ব্যবহার করতে পারবেন। এ কারণে জার্মানির শিক্ষা ও গবেষণা মন্ত্রণালয় ক্লিমাজ্যাকের জন্য কয়েক লাখ ইউরো খরচ করতে রাজি হয়েছে। মন্ত্রণালয়ের আরেকটি লক্ষ্য হৃদরোগীরা, গরমে যাদের হৃদরোগের সমস্যা বেড়ে যায়। এই জ্যাকেটের ফলে তাদের সমস্যা অনেকটা কমে যাবে বলে আশা করছেন তারা। তবে কবে নাগাদ জ্যাকেটটি বাজারে আসছে এবং এর দাম কেমন হতে পারে তা এখনও বলতে পারছেন না স্টর্ক। সূত্র : ডিডব্লিউ/আমার দেশ

সর্বশেষ সংবাদ
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD