Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

আসছে সাশ্রয়ী‘আইফোন ৫সি’!

অনলাইন ডেস্ক পঠিত: 176 বার

প্রকাশিত: July 31, 2013 | 12:32 PM

‘আইফোন ৫ সি’র প্লাস্টিক কেসঅনলাইন ডেস্ক : ‘আইফোন ৫ সি’র প্লাস্টিক কেসদীর্ঘদিন ধরেই বাজার গবেষকেরা বলছেন শিগগিরই সাশ্রয়ী দামের একটি আইফোন আনবে অ্যাপল। এবারে এক ফাঁস হওয়া তথ্যে জানা গেছে, আইফোনের নতুন সংস্করণের নাম হতে পারে ‘আইফোন ৫ সি’। এ ফোনে থাকবে ফিংগার প্রিন্ট শনাক্ত করার প্রযুক্তি। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
বাজার গবেষকেরা জানিয়েছেন, আইফোনের নামে কী যায় আসে?  তবুও নতুন পণ্যের ক্ষেত্রে নামটিও অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এবারে সাশ্রয়ী আইফোনের নাম নিয়ে চলছে নানা গুঞ্জন।
অ্যাপল কর্তৃপক্ষ কখনও গুঞ্জন বা ফাঁস হওয়া তথ্য সম্পর্কে মুখ খোলে না। সম্প্রতি চীন থেকে ফাঁস হওয়া ছবিতে দেখা গেছে চীনা নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের লোগোযুক্ত ‘আইফোন ৫ সি’ নাম লেখা প্লাস্টিক প্যাকেট তৈরি করছে। চীনের উয়িফোন নামের একটি ওয়েবসাইটে এ ছবি ফাঁস হয়েছে। গবেষকেরা বলছেন, সাশ্রয়ী দামের আইফোন বেশ কয়েকটি রঙে বাজারে আসবে। আর এ ফোনগুলো বাজারে আনতে ব্যবহূত হবে প্লাস্টিকের প্যাকেট।
অবশ্য, অ্যাপলের সাশ্রয়ী আইফোনের নাম নিয়ে চলা গুঞ্জনে বেশ কয়েকটি ওয়েবসাইটে একে ‘আইফোন ৫এস’ বলা হচ্ছে। শক্ত প্লাস্টিক বা পলি-কার্বনেটের কাঠামোতে তৈরি চার ইঞ্চি মাপের এই আইফোন ২০০ ডলারের মধ্যে বিক্রি করতে পারে অ্যাপল।

বাজার বিশ্লেষকেরা বলছেন, এশিয়া ও উন্নয়নশীল দেশগুলোর বাজার ধরতেই সাশ্রয়ী আইফোন বাজারে আনবে অ্যাপল। চলতি বছরের সেপ্টেম্বর নাগাদ আইফোনের নতুন সংস্করণ হাতে পাবেন অ্যাপল-ভক্তরা।প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV