Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ’র বদর মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 152 বার

প্রকাশিত: May 6, 2021 | 1:53 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইর্য়ক: আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএর উদ্যোগে গত ১৭ই রমজান ২৯শে এপ্রিল তাওহীদ রেসালত ভিত্তিক জীবন চেতনায় সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ে মুসলিম মিল্লাতের প্রথম বিজয় দিবস পবিত্র ইয়াওমুল বদর মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ আসর কোরআন তেলাওয়াত ও না’ত শরীফ পাঠের মাধ্যমে পবিত্র মাহফিল শুরু হয়। এতে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএর সভাপতি হাফেজ মাওলানা আবদুর রহীম মাহমুদ। বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি সৈয়দ হেলাল মাহমুদ, মহাসচিব হাফেজ মাওলানা ওয়াসিম সিদ্দিকী, সহ সভাপতি মাওলানা আনোয়ারুল হক কাদেরী, মুহাম্মদ নদের ও সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক। মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মীর মশিউর রহমান, হাসান চৌধুরী, জসিম আহমেদ ও গিয়াস আহমেদ এবং কার্র্যকরী সদস্য নাজিম উদ্দিন, নাজের উদ্দিন, মাসুদ সিরাজী, সানাউল হক, মিরাজ কাউসার, নাজমুল গণী, মহিউদ্দীন খোকন ও কৌশিক সিদ্দিকী, সাংবাদিক মাহফুজুর রহমান ও রিমন ইসলাম।
বক্তাগণ পবিত্র ইয়াওমুল বদরের তাৎপর্য্য ব্যাখ্যা করে বলেন, ইসলামের দৃষ্টিতে মানব জীবন ঈমানী ও কুফরী ধারায় বিভক্ত। ঈমানী জীবন নূরনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্রকরে দ্বীনি জীবন; এই ঈমানী জীবনবোধের সমাজ রাষ্ট্রব্যবস্থা “মদীনা রাষ্ট্র” সুরক্ষার জন্যই পবিত্র বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে। ইসলামের উপর চাপিয়ে দেয়া অসম যুদ্ধে পবিত্র আহলে বায়াত ও সাহাবোয়ে কেরামের সম্মিলিত প্রচেষ্ঠায় তাওহীদ রেসালত ভিত্তিক সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা ও রক্ষায় মুসলিম মিল্লাতের প্রথম বিজয় ঘটে পবিত্র ইয়াওমুল বদরে। এই বদর যুদ্ধের বিজয়ের ধারাবাহিকতায় এক দশকের মধ্যেই মক্কা বিজয় সংগঠিত হয়ে সারা আরব উপদ্বীপ ইসলামের বিজয়ী পতাকাতলে চলে আসে। ইসলামের পরিপূর্ণরূপ আহলে বায়াত ও সাহাবায়ে কেরামের প্রতিষ্ঠিত সম্মিলিত খেলাফত ইমামতের মাধ্যমেই পরবর্তী দশকে তাৎকালীন দুটি পরাশক্তি রোমান সা¤্রাজ্য ও পারস্য সা¤্রাজ্যের পতন ঘটে। ইসলাম ধর্ম এশিয়া ইউরোপ ও আফ্রিকায় ছড়িয়ে পরে। ফলে ইসলাম মানব ইতিহাসের প্রথম একাত্ববাদী বিশ^ধর্ম ও বিশ^শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়।
বক্তারা আরও বলেন আইয়্যামে জাহেলিয়াতের ধর্মবিরোধী পরাজিত শক্তি খারেজী-এজিদবাদ ৬১ হিজরীতে ইসলামের মূলধারাকে সমাজ-রাষ্ট্র থেকে উৎখাত করে বাতেল ফেরকা তথা উগ্রবাদের জন্ম দেয়। ফলে ইসলামের মূলধারা আহলে সুন্নাতের পথ থেকে সড়ে ইসলামের নামেই রাফেজী, খারেজী, এজিদী, নাসেবী, শিয়া, মুতাজিলা প্রমুখ বাতেল ফেরকার সৃষ্টি হয়ে মুসলিম মিল্লাতের মধ্যে ফেৎনা দ্বন্দ ও সমস্যার তৈরী করে। সাম্প্রতিককালে ১৯১৭ সালে ইসলামী ঐক্যরাষ্ট্র ওসমানী খেলাফত ধ্বংস করে ইঙ্গ-ইহুদীবাদের রাজাকার খারেজীদের এ যুগের সংস্করণ নব্যখারেজীবাদ নজদী সৌদী ওহাবীবাদ মুসলিম মিল্লাতের ঐক্য ও ধর্মের বিকৃতি অব্যহত রেখেছে। এরই ফলস্বরূপ বর্তমান বাংলাদেশে উগ্রবাদী খারেজী ওহাবীবাদের উত্থান ঘটে। বক্তারা ইসলামের প্রকৃতধারা আহলে সুন্নাতের পতাকাতলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দুনিয়া ও আখিরাতের প্রকৃত মুক্তি স্বাধীনতা ও বিজয় পেতে আমাদের সবাইকে পবিত্র বদর ওহদ কারবালার ঈমানী পক্ষ শক্তির আনুগত্যে থাকতে হবে। স্বাধীন পূর্ণাঙ্গ ঐক্যবদ্ধ আহলে সুন্নাত ওয়াল জামাতের উত্থানই ধর্ম, মানবতা, দেশ ও রাষ্ট্রকে রক্ষা করতে পারে। মাহফিলে চলমান করোনা পরিস্থিতি থেকে বিশ^ মানবতাক্লে¬ রক্ষার জন্য আল্লাহর নিকট বিশেষ দোয়া করা হয়। সালাতু সালাম ও মুনাজাত পাঠান্তে ইফতার ও তবারূক বিতরণের মাধ্যমে পবিত্র ইয়াওমুল বদর মাহফিল শেষ হয়।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV