ইউএইতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা ঘরে বসেই এমআরপি পেতে যাচ্ছে
ঢাকা: সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা তাদের ঘরে বসেই মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) পেতে যাচ্ছেন। সরকার আউটসোর্সিং এর মাধ্যমে পাসপোর্ট বিতরণ করবে। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আজ মালয়শিয়ার পাসপোর্ট সরবরাহকারি প্রতিষ্ঠান টিআরটিএস কর্পোরেশন বেরহাড কনসোটিয়ামের একটি প্রস্তাব অনুমোদন করেছে। আজ সচিবালয়ে অর্থমন্ত্রী এ এম এ মুহিত সাংবাদিকদের বলেন, টিআরটিএস কর্পোরেশন ইউএইতে বসবাসরত বাংলাদেশী নাগরিকদের কাছে ১৩ মার্র্কিন ডলারের বিনিময়ে তাদের বাসায় এমআরপি সরবরাহ করবে।
তিনি বলেন, ইউইএতে বসবাসরত প্রায় ১০ লাখ বাংলাদেশী ১৮ মাসের মধ্যে এমআরপি পাবেন। মন্ত্রী জানান, পরবর্তি পর্যায়ে আমরা সউদী আরবে বসবাসরত বাংলাদেশীদেরকেও এমআরপি দেব।সূত্র জানায়, নির্দিষ্ট সময়ের মধ্যে বিপুল সংখ্যক এমআরপি ইস্যু করার ক্ষমতা ইউএইতে অবস্থিত বাংলাদেশ মিশনের নেই। অপরদিকে বাংলাদেশীরা ইউএই’র বিভিন্ন কর্নারে বসবাস করে।তারা যদি এমআরপি সংগ্রহের জন্য মিশনে আসে তাহলে তাদের দুই দিন লেগে যাবে। এতে তাদের পরিবহন করচ পড়বে ৩০০ থেকে ৪০০দিরহাম। আবার কোন কোন সময় চাকুরিদাতা তাদেরকে কর্মস্থল ত্যাগ করার অনুমতি দেননা। এসব দিক বিবেচনা করে সরকার প্রবাসীদের বাসায় বাসায় তাদের এমআরপি সরবরাহের সিদ্ধান্ত গ্রহন করে।
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency