Thursday, 29 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

ইউএসএনিউজঅনলাইন.কম’র টকশো ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’র ৭৪তম পর্ব : বাংলাদেশ সোসাইটির সভাপতি পদে প্রার্থী হচ্ছেন ওসমান চৌধুরী (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 69 বার

প্রকাশিত: July 18, 2018 | 1:05 PM

https://www.facebook.com/USANewsNY/videos/2336277849723334/

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন পত্রিকা ইউএসএনিউজঅনলাইন.কম ফেইসবুক লাইভ টকশো ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’র ৭৪তম পর্ব ১৬ জুলাই সোমবার সম্প্রচারিত হয়েছে। ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিমের উপস্থাপনায় ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’র এ পর্বে আমন্ত্রিত অতিথি ছিলেন ইউনাইটেড ট্যাক্সি ড্রাইভারস এসোসিয়েশন এনওয়াইসি’র কনভেনার, কমিউনিটি এক্টিভিস্ট ওসমান চৌধুরী।

 
ডেমোক্রেটিক পার্টির সক্রিয় কর্মী ওসমান চৌধুরী যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের ‘আমব্রেলা খ্যাত সংগঠন’ বাংলাদেশ সোসাইটি ইনক’র আসন্ন নির্বাচনে সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন বলে টকশোতে জানান। নির্বাচিত হলে নিউইয়র্কে বড় একটি কমিউনিটি সেন্টার, মূলধারার উপস্থিতিতে ম্যানহাটানে ‘বাংলাদেশ ডে প্যারেড’, স্থায়ী শহীদ মিনার স্থাপন, অভিবাসন সমস্যায় পড়া বাংলাদেশীদের পাশে দাঁড়ানো, নবাগতদের চাকরির ব্যবস্থাসহ প্রবাসীদের কল্যাণে কাজ করবেন বলে জানান তিনি। সোসাইটি সকল প্রবাসীকে নির্বাচনী প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে সক্ষম হয়না বলে মনে করেন ওসমান চৌধুরী। ওসমান চৌধুরী বলেন, ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত এ সোসাইটির নেতৃত্ব প্রদানকারী সকলেই নির্বাচনের সময় বিভিন্ন অঙ্গিকার করেন। নির্বাচনে জয়ী হবার পর সে অঙ্গিকার পূরণে সক্ষম না হবার কারণেই ব্যাপক জনগোষ্ঠির মধ্যে সাড়া জাগাতে পারেননি কেউই। যার জন্য সোসাইটি হয়ে ওঠেনি গণমুখি।
বিল ক্লিন্টন পরিবারের সাথে তার ঘনিষ্ঠতা সহ ট্যাক্সি ড্রাইভারদের নানা প্রসঙ্গও ওঠে আসে ওসমান চৌধুরীর আলাপচারিতায়।
অনুষ্ঠানটি ‘ইউএসএনিউজঅনলাইন.কম’র ফেইসবুকে সরাসরি সম্প্রচারিত হয়। পরে মিমটিভি ইউএসএ টকশোটি পুন:প্রচার করে।
উল্লেখ্য, সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিমের উপস্থাপনায় ইউএসএনিউজঅনলাইন.কম এর ফেইসবুক লাইভ টকশো ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’ নিউইয়র্ক থেকে সম্প্রচারিত হয়। মিমটিভি ইউএসএ অনুষ্ঠানটি পুন:প্রচার করে। অনুষ্ঠানটির স্পন্সর এশিয়ান ড্রাইভিং স্কুল, এশিয়া ইনস্যুরেন্স ব্রোকারেজ এবং তানিয়া বিউটি সেলুন।
এবিষয়ে যোগাযোগ : ফোন : ১-৬৪৬-২৪৪-৯৯২৯।

E-mail : [email protected]

Web : www.usanewsonline.com

Facebook: https://www.facebook.com/USANewsNY

Twitter: https://twitter.com/USAnewsNY

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ