ইউএস চেম্বার অব কমার্স’র গোলটেবিল বৈঠক : যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ওয়াশিংটন ডিসি : ইউএস চেম্বার অব কমার্স একটি গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠকের আয়োজন করে ১৩ অক্টোবর:। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, অর্থ সচিব, ইআরডি সচিবসহ বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য ও যুক্তরাষ্ট্রের প্রথম সারির ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কের বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেন সালাউদ্দিন আহমেদ, লুৎফে সিদ্দিকী, আহসান এইচ মানসুর। তারা বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছিল। মাত্র এক বছরের মধ্যে সেখান থেকে দেশ ঘুরে দাঁড়িয়েছে।রিজার্ভ, বন্দর ব্যবস্থাপনা থেকে শুরু করে সবকিছুর অবস্থা এখন সন্তোষজনক। ব্যাংক ও আর্থিক সেক্টরে রিফর্মের কাজ জোরেসোরে চলছে। রেভিনিউখাতে সংস্কার চলছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর দৃশ্যমান উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। ডলার সংকট নেই। সব ব্যবসায়ী পাওনা পরিশোধ করা হচ্ছে সময়মত।
বাংলাদেশে বিনিয়োগের চমৎকার পরিবেশ বিরাজ করছে।
বিনিয়োগকারীদের জন্যে ঝামেলাহীন পরিবেশ নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশে এখন চমৎকার স্থিতিশীল পরিবেশ বিরাজমান।
যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা বাংলাদেশ বিষয়ে অন্য যে কোনো সময়ের চেয়ে উৎসাহ প্রকাশ করেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল