Wednesday, 28 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
সব ক্যাটাগরি

ইউক্রেনের পূর্বাঞ্চলকে দখলমুক্ত রাখতে পুতিনকে ওবামার আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 62 বার

প্রকাশিত: April 15, 2014 | 5:09 PM

 

 

ইউক্রেনের পূর্বাঞ্চলকে দখলমুক্ত রাখতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দেশটির পূর্বাঞ্চলীয় শহরগুলোতে রাশিয়াপন্থি কর্মীরা বিভিন্ন ভবন দখল অব্যাহত রেখেছে বলে খবর আসার পর দুই নেতার মধ্যে সোমবার টেলিফোনে এ আলাপ হল। এদিকে ইউক্রেনে ক্রমেই ছড়িয়ে পড়ছে বিচ্ছিন্নতাবাদী তত্পরতা। দেশটিতে সরকারি ভবন দখল করে থাকা সশস্ত্র রুশপন্থিরা এগুলো ছেড়ে চলে যাওয়ার চূড়ান্ত সময়সীমা উপেক্ষা করার মধ্যেই আরেক দল রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী হারলিভকার শহরে পুলিশ সদরদপ্তরে হামলা চালিয়েছে। 

ওদিকে এ আলোচনা চলাকালে পুতিন ইউক্রেনে তার দেশের হস্তক্ষেপের এ অভিযোগের কথা প্রত্যাখ্যান করে বলেন, এ খবর সম্পূর্ণ বানোয়াট। এদিকে রাশিয়ায় অবরোধ আরোপের লক্ষ্যে যে তালিকা রয়েছে সেটি আরো বাড়ানো হবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত পররাষ্ট্রমন্ত্রীরা। গত মাসে রাশিয়া ক্রিমিয়াকে যুক্ত করার পর থেকেই এ অঞ্চলে উত্তেজনা ক্রমেই বেড়ে চলছে। কিয়েভ ও পশ্চিমারা এই পদক্ষেপকে অবৈধ বলে নিন্দা জানিয়েছে। 
এদিকে সরকারি দপ্তরের ভবন ও ছোট-বড় শহরগুলোর দখল ছেড়ে দেয়ার জন্য রুশপন্থীদের সোমবার সকাল ৯টা (স্থানীয় সময়) পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল ইউক্রেন সরকার। কিন্তু সেই সময়সীমাকে তোয়াক্কা করেনি বিচ্ছিন্নতাবাদীরা। হারলিভকার পুলিশ দপ্তরে হামলা চালিয়েছে প্রায় ১শ’ রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী। সব মিলে এখন রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের দখলে রয়েছে ১০টি শহরের সরকারি ও নিরাপত্তা স্থাপনা। ফলে এ অঞ্চলটি ইউক্রেনের হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা বাড়ছে। উপরন্তু রাশিয়ার সীমান্ত থেকে ১৫০ কিলোমিটার দূরের স্লোভিয়ানস্কে ইউক্রেন সেনাবাহিনীর ছোট একটি বিমানঘাঁটি রবিবার খালি হওয়ার পর এটির দখল নিয়েছে রুশপন্থিরা। 
রুশপন্থিরা পূর্বাঞ্চলীয় শহরগুলোর দখল নিয়ে স্থানীয়ভাবে গণভোট করারও দাবি জানাচ্ছে। স্থানীয়ভাবে আরো বেশি অধিকার পাওয়া কিংবা রাশিয়ান ফেডারেশনের সঙ্গে যোগ দেয়ার প্রশ্নে এ গণভোট চাইছে তারা। একের পর এক শহরে এ বিচ্ছিন্নতাবাদী তত্পরতাকে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ওলেক্সান্দর তুর্কিনোভ রুশ “আগ্রাসন” হিসেবে অভিহিত করেছেন, তবে জাতীয় গণভোটের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি। তুর্কিনোভ বলেছেন, দেশের ভবিষ্যত্ নির্ধারণের প্রশ্নে ভোটের “বিরোধী নয়” কিয়েভ। তিনি ২৫ মে দেশব্যাপী গণভোট করা যেতে পারে বলে জানিয়েছেন। কিন্তু রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদীরা কেবল পূর্বাঞ্চলের প্রশ্নেই গণভোট করতে চায়। কিয়েভ একে ‘অবৈধ’ আখ্যা দিয়েছে।ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ