Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

‘ইউনূস একজন সম্মানিত ব্যক্তি এবং যুক্তরাষ্ট্রে গ্রামীণ ব্যাংকের শাখা আছে’ এ কারণে তাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র – মরিয়ার্টি

অনলাইন ডেস্ক পঠিত: 7 বার

প্রকাশিত: March 18, 2011 | 7:24 AM

   

ইউএসএনিউজ ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি জানিয়েছেন, ড. মুহাম্মদ ইউনূস একজন সম্মানিত ব্যক্তি এবং যুক্তরাষ্ট্রে গ্রামীণ ব্যাংকের শাখা আছে- এ দুই কারণে তার অপসারণ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে তার দেশ। গতকাল রাজধানীতে ব্র্যাক সেন্টার ইনে দু’দিনব্যাপী যুক্তরাষ্ট্র শিক্ষামেলা ২০১১ উদ্বোধনের সময় তিনি এ কথা জানান। বলেন, যুক্তরাষ্ট্রের মানুষের সঙ্গে ড. ইউনূসের ভাল সম্পর্ক আছে। এ কারণে আমরা তার অপসারণে প্রতিক্রিয়া জানিয়েছি। মরিয়ার্টি বলেন, গ্রামীণ ব্যাংক দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া ড. ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের জনগণের সম্পর্ক অনেক নিবিড়। এ জন্য আমরা তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছি। ভিসাপ্রাপ্তি বিষয়ে এক প্রশ্নের জবাবে মরিয়ার্টি বলেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশী মেধাবীদের শিক্ষার সুযোগ করে দেয়ার জন্য ভিসা  পেতে দূতাবাস সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে। এতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে অধিক সংখ্যক বাংলাদেশী শিক্ষার্থী পড়ালেখার সুযোগ পাবে। এদিকে যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রবার্ট ও  ব্লেকের বাংলাদেশ সফর প্রসঙ্গে মরিয়ার্টি জানান, দু’দেশের সম্পর্ক উন্নয়নে তিনি বাংলাদেশ সফরে আসছেন। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট  সেক্রেটারি রবার্ট চারদিনের সফরে  রোববার ঢাকা আসছেন।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV