Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

ড. ইউনূস যথারীতি তাঁর পদে বহাল আছেন: গ্রামীণ ব্যাংক

অনলাইন ডেস্ক পঠিত: 109 বার

প্রকাশিত: March 2, 2011 | 10:21 AM

 

ইউএসএনিউজ ডেস্ক: গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ থেকে ড. মুহাম্মদ ইউনূসের অপসারণের আইনগত ভিত্তি তিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুজাম্মেল হক। বুধবার ড. ইউনূসকে তাঁর পদ থেকে অপসারনে বাংলাদেশ ব্যাংকের চিঠি পাওয়ার পর মিরপুর গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। তিনি এ সময় দাবি করেন, ব্যাংকের আইন পরামর্শদাতাদের মতে ওই পদে ড. ইউনূস এখনও বহাল রয়েছেন।ব্যাংকের আইন পরামর্শদাতাদের মতে, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস যথারীতি তাঁর পদে বহাল আছেন।আজ বুধবার গ্রামীণ ব্যাংকের তথ্য ও গণমাধ্যম সমন্বয়ের মহাব্যবস্থাপক জান্নাত-ই-কাওনাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রামীণ ব্যাংকের প্রতিক্রিয়ায় জানানো হয়েছে, এটা আইনগত বিষয়। অর্থমন্ত্রী মহোদয়ও গতকাল বলেছেন, এটা আইনগত বিষয়। গ্রামীণ ব্যাংক এ বিষয়ে আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছে। তারা সম্পূর্ণ বিষয়টির আইনগত দিক পরীক্ষা করে দেখছে। গ্রামীণ ব্যাংক একনিষ্ঠভাবে সব আইন পালন করে এসেছে। ব্যবস্থাপনা পরিচালকের নিয়োগ-সংক্রান্ত আইনগুলোও যথাযথভাবে পালন করেছে।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV