Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

ইউরোপে ভিসামুক্ত প্রবেশ সুবিধা হারাল মার্কিনিরা

অনলাইন ডেস্ক পঠিত: 144 বার

প্রকাশিত: March 11, 2019 | 5:03 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ইউরোপে ভিসামুক্ত প্রবেশ সুবিধা হারাল মার্কিনিরা। ২০২১ সাল থেকে একমাত্র ইউরোপিয়ান ট্রাভেল অ্যান্ড অথরিটেরিয়ান সিস্টেম (ইটিআইএএস)-এর দেওয়া ভিসা নিয়েই ইউরোপের ‘শেনজেন অঞ্চল’ বলে চিহ্নিত দেশগুলিতে ঢুকতে পারবেন মার্কিন নাগরিকেরা। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-র পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। ২৬টি ইউরোপীয় দেশের সমন্বয়ে তৈরি হয়েছে এই শেনজেন অঞ্চল। এই দেশগুলির মধ্যে কোনও সীমান্ত না থাকায় আইনি জটিলতা ছাড়াই এক দেশ থেকে অন্য দেশে যাওয়া যায়। স্পেন, ফ্রান্স, গ্রিস, জার্মানি, ইতালি এবং পোলান্ডের মতো দেশও এই শেংজেন অঞ্চলভুক্ত। এখনও ভিসা ছাড়াই ৯০ দিনের জন্য ইউরোপের যে কোনও জায়গায় যেতে পারেন মার্কিন নাগরিকেরা।
ইটিআইএএস-এর কাছে ভিসার জন্য আবেদন জানাতে বৈধ পাসপোর্ট, ই-মেল অ্যাকাউন্টের পাশাপাশি আবেদনকারীর বৈধ ক্রেডিট এবং ডেবিট কার্ডও থাকতে হবে বলে শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে অপ্রাপ্তবয়স্কদের শুধু পাসপোর্ট থাকলেই চলবে। ভিসাটি তিন বছরের জন্য বৈধ থাকবে। এই সময়সীমার মধ্যে তা ব্যবহার করে যত বার ইচ্ছে শেংগেন অঞ্চলে ঢুকতে পারবেন মার্কিন নাগরিকেরা।
ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ইটিআইএএস ওয়েবসাইটে জানানো হয়েছে, বেআইনি অভিবাসন রুখতে এবং সন্ত্রাস দমনের স্বার্থে সম্প্রতি নিরাপত্তা ব্যবস্থা পোক্ত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে ইইউ। এত দিন ইইউ-এর বাকি দেশগুলির জন্য ভিসার প্রয়োজন না হলেও একমাত্র বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, পোলান্ড, রোমানিয়া এবং সাইপ্রাস যেতেই ভিসার প্রয়োজন হত মার্কিনদের। এই নিয়ে দীর্ঘদিন ধরে ইইউ-র ইউরোপীয় পার্লামেন্ট এবং ইউরোপীয় কমিশনের সঙ্গে দ্ব›দ্ব চলছিল আমেরিকার। গত বছর জুনে মার্কিনদের জন্য ভিসা চালু করার পক্ষেই ভোট পড়ে পার্লামেন্টে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV