ইডেন কলেজ এলামনাই এসোসিয়েশন ইউএসএর বৈশাখ ও ঈদ পূনর্মিলনী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে ইডেন কলেজ এলামনাই এসোসিয়েশন ইউএসএ ইনক এর সাধারণ সম্পাদক নিশাত খান আজাদের কুইনস ভিলেজের বাসভবনে গত ৭ই মে পালন করা হলো বৈশাখ ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান। এদিন দুপুর ১২টা থেকে প্রবাসে অবস্থিত প্রাক্তন শিক্ষক ছাত্রীদের উপস্থিতি ছিল উল্লেখ করার মত, অনুষ্ঠানের মুল আকর্ষন ছিলেন সংগঠনের সভাপতি প্রফেসর লাইলী মোশারফ, সভাপতির সাগত বক্ত্যব ও সাধারন সম্পাদকের আন্তরিক অভ্যর্থনার মাধ্যমে শুরু হয় মুল অনুষ্ঠান। নানান রকম এপিটাইজার ও পিঠা পুলি দিয়ে টেবিল ছিল পরিপূর্ন, এরই ফাঁকে ফাঁকে চলে গল্প আড্ডা সৃতিচারন। দুপুরের মধ্যান্য ভোজে আয়োজন করা হয়েছিল বিভিন্ন পদের ভর্তা সহ লোভনীয় সব খাবার ও মিষ্টি দিয়ে। অনুষ্ঠানের সকল খাবার শিক্ষক ও ছাত্রীদের নিজ তৈরী করা।
দ্বিতিয় পর্বে ছিল গানের আসর, নিউইয়র্কের অত্যন্ত পরিচিত মুখ তাহমিনা সহিদ, মিষ্টি গলার অধিকারী তার গান দিয়ে মুগ্ধ করেন সবাইকে, গানের ফাকেও চলে কৌতুক, গল্প, লটারির মাধ্যমে চিরকুট তুলে মজা করা, সাংস্কৃতিক পর্বটি উপস্থাপনা করেন লুবনা কাইজার ও রেশমা চৌধুরী। অনুষ্ঠান চলে দীর্ঘ সময় ধরে। আবহাওয়া অনুকুলে ছিল বারতি পাওনা, তবে পুরো অনুষ্ঠানের সৌন্দর্য ছিল সকল ছাত্রী ও শিক্ষক একই রকম শাড়ী পরে অনুষ্ঠানে আসা। উল্লেখ্য শাড়ীগুলো ছাত্রীদেরকে উপহার দিলেন লাইলী।
সবশেষে মাদার্স ডে উপলক্ষে কেক কেটে সভাপতি সকল মা’কে অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করলেন। প্রেস বিজ্ঞপ্তি
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল