ইতিহাসের বর্বোরোচিত ১৫ আগস্ট ও ২১ আগস্ট : ব্রঙ্কসে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের স্মরণ সভা
ইউএসএ নিউজ অনলাইন, নিউইয়র্ক: ইতিহাসের ভয়াবহ ও বর্বোরোচিত ১৫ আগস্ট ও ২১ আগস্টের গ্রেনেড হামলার নিহতদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয় গত বুধবার ব্রঙ্কসের মামুনস টিউটোরিয়ালে। বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ আয়োজিত এ স্মরণ সভায় বিপুল সংখ্যক বাংলাদেশী অংশগ্রহণ করেন। যথাযোগ্য মর্যাদায় ও বিন¤্র শ্রদ্ধায় শহীদদের স্মরণ করেন তারা। বঙ্গবন্ধু একাডেমী ইউএসএ’র সভাপতি এ্যাডভোকেট নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তপন সেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সহকারী এটর্নী জেনারেল এ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, তোফায়েল চৌধুরী, এ্যাডভোকেট জিয়াউর রহিম মুর্শেদ ভিপি, এ্যাডভোকেট শেখ মখলু মিয়া, বৃহত্তর কুমিল্লা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট খবির উদ্দিন, আলহাজ্ব নূরুল ইসলাম, কমিউনিটি এক্টিভিস্ট জাকির খান, রিয়াজ উদ্দিন কামরান, শাখাওয়াত আলী, সুজন আহমদ সাজু, শফিক আহমেদ, প্রদীপ মালাকার, বাংলাদেশ আমেরিকান ডেমোক্রাটিক সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান আলী, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রাক্তন সভাপতি ড. আবদুল আউয়াল, ‘ল’ সোসাইটি যুক্তরাষ্ট্রর সাবেক সম্পাদক মাহমুদ হোসেন তালুকদার মিন্টু, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মিনহাজুল জামান লিটনসহ অন্যরা।
আলোচকরা বলেন, বঙ্গবন্ধু শুধু আমাদের জাতির জনকই নন, তিনি একজন আদর্শ নেতা, একজন মহান দেশপ্রেমিক। বঙ্গবন্ধু কোনো দলের রাজনৈতিক সম্পদ নন, তিনি সকল কিছুর ঊর্ধ্বে। তারা বলেন, এমন নৃশংস হত্যাকান্ড যেদিন ঘটে সেদিনকে অন্যরা কথিত জন্মদিন পালন করে। যারা এমন নোংরা বিদ্বেষ পোষণ করে তাদের কাছ থেকে দেশের মানুষকে সর্তক থাকতে হবে। অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর পলাতক খুনিদের অবিলম্বে দেশে ফিরিয়ে নিয়ে শাস্তি কার্যকর এবং সকল যুদ্ধাপরাধীর বিচার দ্রুত সম্পন্ন করার জোর দাবী জানান। অনুষ্ঠানে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট শাহাদাতকারী বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্য এবং ২১ আগস্টের গ্রেনেড হামলার নিহতদের জন্য দোয়া মোনাজাত করা হয়।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion