Wednesday, 28 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
সব ক্যাটাগরি

ইন্টারনেট ছড়িয়ে দিতে ড্রোন নির্মাতাকে কিনে নিল গুগল

অনলাইন ডেস্ক পঠিত: 180 বার

প্রকাশিত: April 15, 2014 | 5:14 PM

তরিকুর রহমান সজীব : 
বিশ্বব্যাপী ইন্টারনেট ছড়িয়ে দিতে গুগল কিনে নিয়েছে ড্রোন নির্মাতা টাইটান অ্যারোস্পেসকে। ওয়াল স্ট্রিট জার্নালের খবরে প্রকাশ, গুগল’র একজন কর্মকর্তা টাইটান অ্যারোস্পেস কিনে নেওয়ার খবরটি নিশ্চিত করেছে। তবে এর জন্য গুগলকে কত টাকা খরচ করতে হয়েছে, তার সঠিক কোনো পরিমাণ জানা যায়নি। টাইটান অ্যারোস্পেস মূলত সৌরশক্তিতে চালিত ড্রোন তৈরি করে থাকে যেগুলোকে অনেক বেশি উচ্চতায় কাজ করতে সক্ষম। এই ড্রোন ব্যবহার করে গুগল বিশ্বের বিভিন্ন স্থানের ছবি সংগ্রহ করবে এবং বিশ্বের যেসব অংশ এখনও ইন্টারনেটের সাথে সংযুক্ত নয়, সেসব স্থানে ইন্টারনেট ছড়িয়ে দেওয়ার কাজ করবে। গুগল’র চলমান প্রজেক্ট লুনের সাথেই এই ড্রোন কাজ করবে বলে জানিয়েছে গুগল। টাইটান অ্যারোস্পেস জানিয়েছে তাদের তৈরি সোলারা ড্রোনগুলোর মাধ্যমে ইন্টারনেট ছড়িয়ে দেওয়ার কাজটি সহজেই করা যাবে। এই ড্রোনগুলো সেকেন্ডে ১ গিগাবিট পর্যন্ত গতির তারহীন ইন্টারনেট সংযোগ তৈরিতে সক্ষম। ইতোমধ্যেই তারা গুগল’র জন্য দুইটি ভিন্ন আকৃতির ড্রোন তৈরিতে মনোনিবেশ করেছে। তাদের সোলারা ড্রোনের মতোই এগুলোতেও সৌরশক্তি চালিত ব্যাটারি ব্যবহার করা হচ্ছে। আগামী বছরের শুরুতেই এসব ড্রোন কাজে নামবে বলে জানা গেছে। এ প্রসঙ্গে গুগল’র একজন মুখপাত্র জানিয়েছেন, ‘বিশ্বকে বদলে দিতে প্রযুক্তির অপার সম্ভাবনায় বিশ্বাস করে গুগল এবং টাইটান অ্যারোস্পেস। ড্রোন ব্যবহার করে বিশ্বব্যাপী ইন্টারনেট ছড়িয়ে দেওয়া এখনও পর্যন্ত সম্ভাবনার জায়গায় থাকলেও এটি সম্ভব বলেই আমরা বিশ্বাস করি। আর সে কারণেই আমরা টাইটান অ্যারোস্পেসকে গুগলে স্বাগত জানানোর জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।’ এর আগে ফেসবুক ইন্টারনেট ছড়িয়ে দিতে একই ধরনের পরিকল্পনা নিয়ে টাইটান অ্যারোস্পেসকে কিনতে চাইলেও পরে তারা অ্যাসেন্টা নামক যুক্তরাজ্যের একটি অ্যারোস্পেস কোম্পানিকে কিনে নিয়েছে।ইত্তেফাক 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ