ইন্টারন্যাশনাল ক্রিমিনালস ট্রাইবুনাল এর এডভোকেট ফাজিলাতুন্নেসা বাপ্পীর প্রবাসীদের সাথে প্রীতিভোজ
হাকিকুল ইসলাম খোকনঃ ষ্টেট ডিপার্টমেন্টের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে সফররত বাংলাদেশের এ্যাসিসমেন্ট এটর্নী জেনারেল এবং একাত্ত্বরের যুদ্ধাপরাধীদের লক্ষ্যে গঠিত “ইন্টারন্যাশনাল ক্রিমিনালস ট্রাইব্যুনাল” এর অন্যতম কৌশলী এডভোকেট ফাজিলাতুন্নেসা বাপ্পী গত ১৪ মার্চ সোমবার রাত ৮টায় নিউইয়র্ক সিটির জ্যামাইকাস্থ বার্নি সেন্টারে মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের দেয়া প্রীতিভোজে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

প্রীতিভোজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা ড. মহসীন আলী। প্রধান অতিথি এডভোকেট ফাজিলাতুন্নেসা বাপ্পী বলেন, আন্তর্জাতিক মহলে যুদ্ধাপরাধীদের বিচারে প্রবাসীদের কার্যক্রমের ভূয়সী প্রসংশা করেন। এসময় অন্যান্যদের মাঝে আলোকপাত করেন সাপ্তাহিক বিজয় পত্রিকার উপদেষ্টা মন্ডলীর সভাপতি ও যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের সিনিয়র ডেপুটি কমান্ডার ডা: মাসুদুল হাসান এম.ডি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক ষ্টেট শ্রমিক লীগের সভাপতি কাজি আজিজুল হক খোকন, জাসদ নেতা জাফর চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর কবির, যুবলীগ নেতা জসিমউদ্দিন খান মিঠু, মিসেস মহসীন আলী ও মিসেস আরজু হাসান এবং যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়া প্রমুখ।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








