Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ইমপ্যাক্ট জার্নালিজম ডে : ইতিবাচক পরিবর্তনে ৪০টি সংবাদপত্র

অনলাইন ডেস্ক পঠিত: 141 বার

প্রকাশিত: September 19, 2014 | 7:32 PM

খ্রিস্তিয়ঁ দো বোয়ারেদোঁ, প্রতিষ্ঠাতা, স্পার্কনিউজ ও ইমপ্যাক্ট জার্নালিজম ডে l ছবি: ভি. রামোঁপ্রতিদিনই দুনিয়ার নানা সমস্যার খবর আমরা পাচ্ছি। দুনিয়ায় যেসব সমস্যা আছে, সেগুলো প্রতিদিনই আমাদের মনে করিয়ে দেওয়ায় আমরা উদ্বিগ্ন ও ভীত হয়ে পড়ছি। এর চেয়েও খারাপ হলো, আমাদের অনুভূতিশক্তিই লোপ পেয়ে যাচ্ছে।
তবে এখন কোম্পানি, বিশ্ববিদ্যালয়, নানা প্রতিষ্ঠান ও নাগরিকেরা এ সমস্যা সমাধানে যেভাবে এগিয়ে আসছে, আগে তা এমন হারে ঘটেনি। আমরা এখন সারা দুনিয়ায় সামাজিক ক্ষেত্রে নতুন নতুন প্রবর্তনা ও সামাজিক ব্যবসার বাড়বাড়ন্ত দেখতে পাচ্ছি।
মানুষকে খবর দেওয়াই সংবাদমাধ্যমের কাজ। সংবাদমাধ্যম যখন বেদনার খবর দেয়, তখনই এর সবচেয়ে কার্যকর প্রভাব অনুভূত হয়—মহান ফরাসি সাংবাদিক আলবের লঁদ্রে যে সময়ে এ কথাটা বলেছিলেন, তেমন দিন এখন আর নেই। প্রতিবেদকেরা এখন সমাধানের খবর বাতলে দিয়ে সমাজের সামগ্রিক কল্যাণে অবদান রাখতে চান। এর মাধ্যমে সমাজে তাঁদের প্রভাব বাড়ে, সমাজে আশা জেগে ওঠে।
ইমপ্যাক্ট জার্নালিজম ডেপ্রথম আলোসহ দুনিয়ার প্রায় ৪০টি নেতৃস্থানীয় সংবাদপত্র আমাদের এ প্রচেষ্টায় অংশ নিয়েছে। সমাধান খোঁজার অভিপ্রায়ে তারা ক্রোড়পত্র প্রকাশ করছে। প্রতিটি পত্রিকাই একাধিক লেখা প্রকাশ করছে। আর সে লেখা তারা বেছে নিচ্ছে আমাদের জোগাড় করা ১০০টি নিবন্ধের সংগ্রহ থেকে। এ প্রকল্পটিকে কীভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে বিষয়ে আলোচনা করার জন্য এসব পত্রিকার সম্পাদকেরা প্যারিসে মিলিত হবেন।
গত বছর ইমপ্যাক্ট জার্নালিজম ডেতে সিঙ্গাপুরের এক নারী একটি সমন্বয়যোগ্য চশমা বিষয়ে একটি লেখা পড়েছিলেন। চার ডলারের সেই চশমা দিয়ে দুনিয়ার দৃষ্টিশক্তিজনিত সমস্যার প্রায় অর্ধেক মিটিয়ে ফেলা সম্ভব। তাঁর স্বামী একটি বহুজাতিক লেন্স উৎপাদক প্রতিষ্ঠানের কর্মকর্তা। তিনি তাঁকে নিবন্ধটি পড়তে দেন। তাঁর স্বামী এর উদ্ভাবকদের সঙ্গে যোগাযোগ করে ভারতে একটি পাইলট প্রকল্প পরিচালনা করছেন। এটি এখন লাখো মানুষের জীবন বদলে দিতে পারে।
আমরা এ ধরনের ফলই অর্জন করতে চাই।
আজ বিশ্বব্যাপী ১০ কোটি পাঠকের মধ্যে আপনিও একজন, যিনি আমাদের এই আশার গল্পটি পড়ছেন। একবার ভাবুন, এই পাঠকেরা তাঁদের চারপাশের মানুষদেরও এ সম্পর্কে জানাচ্ছেন। আপনিও এমন একটি গল্প বেছে নিন। আর আপনার শিশু, সহকর্মী ও বন্ধুদের সেই গল্পটি পড়তে দিন। অন্যদের উৎসাহিত করে আপনি আমাদের এই আন্দোলনের অংশীদার হয়ে উঠুন।
এই সমাধানভিত্তিক সাংবাদিকতার প্রবর্তনে আপনি এর চেয়ে আরও বেশি কিছু করতে পারেন। নিজের ও প্রথম আলোর এই ক্রোড়পত্রটির সেলফি তুলে আমাদের সেলফি প্রতিযোগিতায় অংশ নিন। এতে অংশ নেওয়া যাবে টুইটারের মাধ্যমে। ছবিটি টুইটারে দেওয়ার সময় #ImpactJournalism এবং #ProthomAlo যোগ করুন। আমাদের প্রতিষ্ঠাতা সদস্য AXA-এর ফেসবুক পাতার মাধ্যমেও আপনি এতে যোগ দিতে পারেন (facebook.com/AXAPeopleProtectors)।
আবিষ্কারক ও উদ্যোক্তাদের সহায়তা করতে তাঁদের সঙ্গে মাথা খাটানোর সেশনে যোগ দিন (www.sparknews.com/ijd/makesense)।
আগামী বছরের ইমপ্যাক্ট জার্নালিজম ডের জন্য প্রকল্পের প্রস্তাব পাঠাতেও ভুলে যাবেন না যেন (www.sparknews.com/ijd)।
আশা করি, আজকের সংখ্যাটি আপনারা উপভোগ করেছেন। প্রথম আলো
খ্রিস্তিয়ঁ দো বোয়ারেদোঁ
প্রতিষ্ঠাতা, স্পার্কনিউজ ও ইমপ্যাক্ট জার্নালিজম ডে

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV