Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

ইসলামফোবিয়ার বিরুদ্ধে নিউইয়র্কে হাজারো মানুষ, শান্তির স্লোগান

অনলাইন ডেস্ক পঠিত: 149 বার

প্রকাশিত: March 25, 2019 | 8:25 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কের টাইমস স্কয়ারে ইসলামফোবিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে হাজারো মানুষ। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে ভয়াবহ হামলার প্রতিবাদ জানাতে ওই সমাবেশ ও র‌্যালির আয়োজন করা হয়। মুসলিম, খৃষ্টান ও ইহুদিসহ বিভিন্ন মতের মানুষ যোগ দিয়েছে এ পদযাত্রায়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মুখেই ছিল শান্তির স্লোগান।
সমাবেশে অংশ নেয়া তুর্কি-মার্কিন ন্যাশনাল স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান খলিল মুতলু জানান, পৃথিবীর বিভিন্ন প্রান্তে লাখো মানুষ ইসলামফোবিয়ার বিরুদ্ধে আওয়াজ তুলছে। নির্বিচারে মুসলিম হত্যার প্রতিবাদে জানিয়েছেন সবাই। সম্মিলিত এ প্রতিবাদ ও সংহতি ঘৃণাচর্চার অবসান ঘটাবে।

খৃস্টান পাদ্রী রবার্ট জনসন ক্রাইস্টচার্চে হামলায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, আমরা মুসলিম সম্প্রদায়ের দুঃখে তাদের পাশে দাঁড়িয়েছি। এটি আমাদের নৈতিক দায়িত্ব। যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডই ভুল এবং ক্ষতিকর। এটি কোনো ধর্মের সঙ্গে নির্দিষ্ট নয়।
আয়োজকরা জানিয়েছেন, ইসলামফোবিয়ার কারণে বিভিন্ন দেশে মুসলিমদের ওপর হামলা হচ্ছে। আমরা এ সংস্কৃতির পরিবর্তন চাই। এ জন্য বিভিন্ন ধর্মের লোকজন এ প্রতিবাদে সমাবেত হয়েছে।
এদিকে পৃথকভাবে হোয়াইট হাউসের সামনেও ইসলামফোবিয়ার বিরুদ্ধে শতাধিক মানুষ বিক্ষোভ করেছে। ট্রাম্প প্রশাসনের ইসলামফোবিয়া বিষয়ক মনোভাবের প্রতিবাদ জানান তারা। সূত্র: টিআরটি

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV