ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক খাশোগি হত্যার রেকর্ড শুনতে চান না প্রেসিডেন্ট ট্রাম্প
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগি হত্যার রেকর্ড শুনবেন না বলে পরিস্কার জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি খাশোগি হত্যাকান্ডের অডিও রেকর্ড শুনতে চাই না। এটা শোনার কোনই যুক্তি নেই। কেননা এটা নির্যাতনের রেকর্ড, ভয়াবহ রেকর্ড। তবে তুরস্কের দেয়া অডিও রেকর্ড যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে বলে নিশ্চিত করেন ট্রাম্প। শুক্রবার ফক্স নিউজকে দেয়া এই সাক্ষাৎকার ধারণ করা হয়। রোববার তা প্রচার করে মার্কিন গণমাধ্যমটি। এতে প্রেসিডেন্ট ট্রাম্প খাশোগি হত্যাকান্ডকে সহিংস, বিদ্বেষপূর্ণ ও ভয়ঙ্কর আখ্যা দেন। পরে ট্রাম্প আবারো সৌদি ক্রাউন প্রিন্সের পক্ষে সাফাই গান। বিন সালমান খাশোগি হত্যার সঙ্গে সম্পৃক্ত না থাকার বিষয়ে তাকে নিশ্চিত করেছেন, এ বিষয়টি তিনি আবারো তুলে ধরেন।
তবে আগামী দু’দিনের মধ্যে মার্কিন প্রশাসন খাশোগি হত্যার পুর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করবে বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প। রোববার তিনি সাংবাদিকদের বলেন, হত্যাকান্ড কে ঘটিয়েছে সে তথ্য রিপোর্টে থাকবে। ট্রাম্প বলেন, ‘আগামী দু’দিনে আমরা পুর্ণাঙ্গ রিপোর্ট পাবো, সম্ভবত সোমবার বা মঙ্গলবার।
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি