Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

ইয়েলো সোসাইটি নিউইয়র্ক’র বার্ষিক সাধারণ সভায় সোসাইটিকে এগিয়ে নেওয়ার আহবান

অনলাইন ডেস্ক পঠিত: 27 বার

প্রকাশিত: February 3, 2017 | 7:33 AM

নিউইয়র্ক : সকল পশ্চাদপদকে পিছনে পেলে ঐক্যের সম্বনয়ে সোসাইটিকে এগিয়ে নেওয়ার আহবান জানিয়েছেন ইয়েলো সোসাইটি নিউইয়র্ক, ইনকের নেতৃবৃন্দ। গত ৩১ জানুয়ারী উডসাইডের শুলশান টেরেসে বার্ষিক সাধারণ সভায় এ আহবান জানানো হয়। সভায় সংগঠনের সভাপতি মোহাম্মদ আব্দুল আউয়াল ভূইঁয়া সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোরশেদ খাঁন শিবলীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে মঞ্চে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি কবির হোসেন (আলতাফ), সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সামছুদ্দৌলা, কোষাধ্যক্ষ মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ হোসেন তোফা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এ ওহাব, ত্রুীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অমিত কুমার দে, অফিস ও প্রচার সম্পাদক হাফিজ আহমেদ এঞ্জেল, কার্যকরী সদস্য জাহিদুর ইসলাম, আবওয়াবুল চৌধুরী আরবাব। সাধারণ সভায় সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন, অডিট রির্পোট পেশ, গঠণতন্ত্র সংশোধনী, নির্বাচনী তফসিল ঘোষণা, নতুন-পুরাতন সদস্যদের পরিচিত, অর্থের যথাযথ রক্ষণাবেক্ষন, গঠণতন্ত্র সংশোধনসহ বিভিন্ন প্রস্তাবনা পাশ এবং ইয়েলো সোসাইটির সদস্যদের স্বার্থে সংকীর্ণমণতার উর্ধে পারস্পারিক ভ্রাতৃত্ববন্ধন সৃষ্টির প্রত্যয়ের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে অন্যতম পেশাজীবি সংগঠন ইয়েলো সোসাইটির বাষির্ক সাধারণ সভা।

স্বাগত বক্তব্যে আব্দুল আউয়াল ভূইঁয়া সকল সদস্য, কার্যকরী কমিটি, সাবেক কর্মকর্তাবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, গঠণতন্ত্র অনুযায়ী আমরা কাজ করে থাকি। আমাদের প্রিয় সংগঠনকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজন ঐকান্তিকতা। তিনি প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবদি যারা যেসব সদস্যবৃন্দ মৃত্যুবরণ করেছেন তাদের মাগফেরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং নতুনদেরকে শুভেচ্ছা জানান। বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক মোরশেদ খান শিবলী। সম্পাদকের প্রতিবেদনে তিনি নতুন কমিটির অভিষেক, ক্ষমতা হস্তান্তর, বনভোজন, ইফতার পার্টি, ট্যাক্স ফাইল, স্মরনিকা প্রকাশ, কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মননা, মৃত্যু ব্যক্তি সহায়তা, পুনমির্লনী, ক্যাল্ডেডার তৈরী, অডিট ও নির্বাচন কমিশন গঠণ, নিয়মিত বৈঠকসহ বিগত এক বছরের কার্যত্রুমের বিবরণ দেন। মোরশেদ খান শিবলী কাজের সহযোগিতার জন্য কার্যকরী কমিটি নেতৃবৃন্দসহ সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, সকলের সার্বিক সহযোগিতা নিয়ে বিগত দিনে সংগঠন পরিচালনা করার চেষ্টা করেছি। আমাদের দায়িত্ব পালনে যতটুকু কাজ হয়েছে এর কৃর্তিত্ব সংগঠনের সকল সদস্যদের। বর্তমান কার্যকরী পরিষদের সকলে ছিল অত্যন্ত আন্তরিক। যার ফলে আমাদের একটি বলিষ্ঠ টিম ওয়ার্ক ছিল। আমরা একে অন্যের বিপদ-আপদে সংগঠনের প্রয়োজনে যার যা দায়িত্ব ছিল তা যথাযথভাবে পালন করার চেষ্টা করেছি। কিন্তু সংগঠনের চাহিদা অনুযায়ী কাজের সুনিদিষ্ট পরিকল্পনা থাকলেও সময়ের অপ্রতুলতা সব কাজ করা সম্ভব হয়নি। এ জন্য তিনি সদস্যদের নিকট ক্ষমাসুন্দর দৃষ্টি কামনা করেন এবং সংগঠনের কল্যাণে সব সময় কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন। অর্থ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন অর্থ সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান। সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের প্রতিবেদনের উপর প্রশ্ন ও পরার্মশ, সংশোধনের উদ্দেশ্যে সমালোচনা এবং বর্তমান কার্যকরী পরিষদকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সদস্যদের অনেকে। সাধারণ সদস্যদের বক্তব্যের এক পর্যায়ে সাবেক সভাপতি আখলাকুর রহমান আপন গত বছর সদস্য বৃদ্ধির বয়স অনিয়মের কথা তুলে ধরলে সাধারণ সম্পাদক মোরশেদ খান শিবলী তাকে চ্যালেঞ্জ করেন এবং প্রমাণ দিতে পারলে সংগঠণ ছেড়ে দেওয়ার ঘোষণা দেন শিবলী। আপন অনিয়ম বিষয়ে প্রমাণ দিতে না পারায় সাধারণ সভায় মৃদু উচ্চবাক্য হয় এক পর্যায়ে উপস্থিত সদস্যরা আখলাকুর রহমান আপনকে তিরস্কার করেন। গঠনতন্ত্র সংশোধন কমিটির প্রধান জাহিদুল ইসলাম উপস্থিত সদস্যদের নিকট গঠণতন্ত্র সংশোধনের প্রস্তাবনা পেশ করেন এবং কন্ঠভোটে তা পাশ হয়। অনুষ্ঠান সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV