ইয়েলো সোসাইটি নিউইয়র্ক’র অভিষেক ২৬ মার্চ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ইয়েলো সোসাইটি নিউইয়র্ক, ইনকের ২০১৮ সেশনের কার্যকরী কমিটির সবশেষ সভা গত ১৯ মার্চ অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসের টক অফ দ্য টাউনে। সভায় সভাপতিত্ব করেন সভাপতি মো: জহিরুল ইসলাম। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহবুবুল বারী ফেরদৌস। সভায় সাধারণ সভার আয়-ব্যয় পর্যালোচনাসহ নতুন কমিটির অভিষেক, কবরস্থান এবং সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে ব্যাপক আলোচনা হয়।
সংগঠনের কাজকে গতিশীল করার পরামর্শ দিয়ে আলোচনা অংশ নেন, সোসাইটির সহ সভাপতি আবওয়াবুল চৌধুরী আরবাব, যুগ্ম সাধারণ সম্পাদক টি হোসেন তোফা, কোষাধ্যক্ষ শাহেদুল হক রওশন, যুগ্ম কোষাধ্যক্ষ ফিরোজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক বাবু সুদেব চন্দ্র হালদার, ক্রীড়া সম্পাদক এ.কে.এম. মামুনুর রশিদ, দপ্তর সম্পাদক আবু হানিফ, প্রচার সম্পাদক হাফিজ আহমেদ এঞ্জেল, কার্যকরী সদস্য কবির হোসেন আলতাফ, মাহবুব হোসেন, শেখ ইলিয়াস হাবিব। সবশেষে সভাপতি মো: জহিরুল ইসলাম উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
অভিষেক ২৬ মার্চ:
ইয়েলো সোসাইটি নিউইয়র্ক, ইনক এর নতুন কমিটির অভিষেক আগামি ২৬ মার্চ অনুষ্ঠিত হবে উডসাইডের গুলশান টেরেসে। এতে সংগঠনের সাবেক বর্তমান কর্মকর্তা ছাড়াও সকল সদস্যদেরকে উপস্থিত থাকার জন্য কার্যকরী কমিটির পক্ষ থেকে আহবান জানিয়েছেন সভাপতি মো: জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাহবুবুল বারী ফেরদৌস।
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








