Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial
সব ক্যাটাগরি

ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালন মুমিনদের জন্য শ্রেষ্ঠ ইবাদতঃ ফিলাডেলফিয়ায় আল্লামা আবু সুফিয়ান আল্ কাদেরী

অনলাইন ডেস্ক পঠিত: 159 বার

প্রকাশিত: December 4, 2019 | 8:29 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : পেন্সিলভেনিয়া রাজ্যের ফিলাডেলফিয়া শহরের ফার্ষ্ট ডিস্ট্রিক্ট প্লাজা হলে গত ২৭শে নভেম্বর বুধবার বাদ মাগরিব থেকে রাত ১১টা পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত পেন্সিলভেনিয়ার উদ্যোগে পবিত্র জশ্নে ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলাওয়াত ও না’ত শরীকের পাঠের মাধ্যমে মাহফিল শুরু হয়। মাহফিলে তকবীর করেন প্রধান অতিথি বাংলাদেশ থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী বক্তা, দরবারে গাউসুল আজম-এর খলিফা শায়েখ আল্লামা আবু সুফিয়ায় আল্ কাদেরী ও বিশেষ অতিথি ইসলামী চিন্তাবিদ ইংলিশ স্পীকার শেখ আহমদ ইউসুফ প্রমূখ। মাহফিলের সার্বিক সহযোগীতায় ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত পেন্সিলভেনিয়ার সভাপতি হাজী মুহাম্মদ ইউনুস, গাউসিয়া কমিটি পেন্সিলভেনিয়ার সভাপতি হাজী মুহাম্মদ মুসা, গাউসিয়া কমিটি পেন্সিলভেনিয়ার সেক্রেটারী মুহাম্মদ আমীর হোসেন, আলহাজ¦ মীর হোসেন, মাওলানা আব্দুল খালেক, ইকবাল হোসেন, শহীদুল ইসলাম, হাজী মঈনুদ্দিন, শহীদ হাসান, আলাউদ্দিন তালুকদার প্রমুখ। আরো উপস্থিত ছিলেন নিউইয়র্ক থেকে আগত আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ হাফেজ মাওলানা আব্দুর রহীম মাহমুদ, হাফেজ মাওলানা ওয়াসিম সিদ্দিকী, মুহাম্মদ নাদের, মুহাম্মদ ওমর ফারুক প্রমুখ।
মাহফিলে প্রধান অতিথি বলেন যে, ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালন সর্বশ্রেষ্ঠ ইবাদত কেননা হাদীসে কুদ্সীতে বলা হয়েছে, “আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হলো, আল্লাহর জন্য কাউকে ভালবাসা ও আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা”। যেহেতু আমাদের মহানবী (সাঃ) সকল সৃষ্টির শ্রেষ্ঠ ও সর্বশেষ রাসুল এবং আমরা তাঁকে ভালবাসি আল্লাহর উদ্দেশ্যে, তাই প্রিয়নবীর পবিত্র শুভাগমনে খুশী হওয়া, তাঁকে নিয়ে আনন্দ করা তথা জশ্নে ঈদে মিলাদুন্নবী পালন করা সর্বশ্রেষ্ঠ ইবাদত। যারা ঈদে মিলাদুন্নবীকে বিদআত বলে, তারা বিভ্রান্ত, মুর্খ, নবীদ্রোহী ও পথভ্রষ্ট। পরিশেষে বিশ্ব মানবতার মুক্তি কামনা করে সালাতু সালাম কিয়াম মুনাজাত ও তবারক বিতরণের মাধ্যমে জশ্নে ঈদে মিলাদুন্নবী (সাঃ) ২০১৯ মাহফিল সমাপ্ত হয়।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV