উত্তর আমেরিকা বাংলাদেশী বুড্ডিষ্ট ফেডারেশনের অন্তর্বর্তী কালীন কমিটি : সমীরণ বড়ুয়া সভাপতি, সুহাস বড়ুয়া সম্পাদক নির্বাচিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : উত্তর আমেরিকায় বসবাসকারী বাংলাদেশী বৌদ্ধদের সবচেয়ে বড় সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় কৃষ্টি উৎসব নর্থ আমেরিকা বাংলাদেশী বৌদ্ধ সম্মেলন ২০১৭ গত ২৬শে আগষ্ট বোষ্টনে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোস্টনের জাপান কনস্যুল জেনারেল রকুইচিরো মিশি, নিউইয়র্ক বাংলাদেশ দূতাবাসের কন্স্যুলার ও সেনচেরী প্রধান চৌধুরী সুলতানা পারভীন, মেডফোর্ড সিটি মেয়র স্টেফানী মুছিনি বার্ক, ম্যাচাসুসেটস স্টেট হাউজিং, বিজিন্যাস এন্ড টুরিজম সেক্রেটারী মিস্টার নাম ফাম, বোস্টন সিটি
মেয়রের বিশেষ প্রতিনিধি এবং ইমিগ্রেশন বিভাগের পরিচালক ক্যাথরিন কোপল্যান্ড। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে সভাপতিত্ব করেন যথাক্রমে বোষ্টন বাংলাদেশ বুড্ডিষ্ট এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি তরুণ বড়ুয়া এবং নর্থ আমেরিকা বাংলাদেশী বুড্ডিষ্ট ফেডারেশনের আহবায়ক সমীরণ বড়ুয়া। সভায় বক্তব্য রাখেন উত্তর আমেরিকা বাংলাদেশী বৌদ্ধ সম্মেনলের আহবায়ক সুহাস বড়ুয়া, ক্যালিফোর্নিয়া থেকে আগত মূলবক্তা ডক্টর করুণানন্দ মহাথেরো, মিশিগান থেকে আগত বিশেষ বক্তা ধর্মানন্দ মহাথেরো, বিশ্ব বৌদ্ধদের পবিত্র তীর্থ স্থান ভারতের বুদ্ধগয়া থেকে আগত অতিথি আর্যপাল ভিক্ষু, নেপালের ডক্টর প্রজ্ঞালোকা মহাস্থবির, তিব্বতের বৌদ্ধ ভিক্ষু গেসি নোয়াঙ টেনলি, শ্রীলঙ্কার ভিক্ষু সমিতা ভান্তে, বৌদ্ধ
ভিক্ষু হাভার্ড স্কলার প্রিয় রক্ষিত কানাডার সোনা কান্তি বড়ুয়া, সম্মেলনের যুগ্ন আহবায়ক শিমুল বড়ুয়া, নিউ ইয়র্কের দিলীপ বড়ুয়া, রণবীর বড়ুয়া, বোষ্টনের রাতুল বড়ুয়া এবং সুবোধ বড়ুয়া। সভায় স্বাগত বক্তব্য রাখেন বোস্টন বাংলাদেশ বুড্ডিষ্ট এসোসিয়েশনের সভাপতি দেবাশিষ বড়ুয়া, বিভিন্ন পর্ব পরিচালনা করেন স্বাগতিক সংগঠনের সাধারণ সম্পাদক প্ৰজয় বড়ুয়া, প্রাক্তন সভাপতি সৌমেন্দু বড়ুয়া, শুভাশীষ বড়ুয়া, দীনা বড়ুয়া এবং সম্মেলনের যুগ্ন আহবায়ক শিমুল বড়ুয়া। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল সকাল ১১টায় আগত বৌদ্ধ ভিক্ষুদের মহাসঙ্গদান, বেলা ২টায় বিশেষ উদ্বোধনী অনুষ্ঠান, বিকাল ৫টায় কাউন্সিল অধিবেশন রবং সন্ধ্যা ৭টায় থেকে মধ্যরাত পর্যন্ত কানাডা এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে
আগত শিল্পিদের সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল প্রখ্যাত শিল্পী অনুপ বড়ুয়া, কানাডার যুথিকা বড়ুয়া এবং ইন্দ্রা বড়ুয়ার সংগীত পরিবেশনা এবং বোষ্টনের লিমা বড়ুয়ার পরিচালনায় নৃত্যানুষ্ঠান উল্লেখ্যযোগ্য। সম্মেলনে নিউইয়র্ক থেকে সমীরণ বড়ুয়াকে সভাপতি এবং বোষ্টন থেকে সুহাস বড়ুয়াকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট একটি অন্তর্বর্তী কালীন কমিটি ঘোষণা করা হয়। ফেডারেশনের জন্য সংবিধান প্রণয়ন এবং উত্তর আমেরিকার বাংলাদেশী বৌদ্ধদের প্রতিনিধিদের সমন্বয়ে একটি শক্তিশালী কার্যনির্বাহী পরিষদ গঠনের মাধ্যমে
ফেডারেশনের কার্য্ক্রম শুরু করাই হচ্ছে এই অন্তর্বতী কালীন কমিটির প্রাথমিক কাজ। ৩১ সদস্য বিশিষ্ট অন্তর্বতী কালীন কমিটি বিভিন্ন পদে আছেন, কানাডা এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট্স এবং প্রভিন্সের পক্ষ থেকে, সহ-সভাপতি রূপক বড়ুয়া, সৌম্যেন্দু বড়ুয়া, যুগ্ন সম্পাদক শিমুল বড়ুয়া,প্রবীর মিত্র বড়ুয়া, অর্থ সম্পাদক প্ৰজয় বড়ুয়া, শিপুল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক সৈকত বড়ুয়া, রণবীর বড়ুয়া, সমাজ কল্যাণ বিষয়ক, দেবাশীষ বড়ুয়া, কিরণ বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদিকা জুথিকা বড়ুয়া, করবী বড়ুয়া, প্রকাশনা ও গণমাধ্যম, শুভাশীষ বড়ুয়া, প্রবাল বড়ুয়া, ধর্ম
বিষয়ক সম্পাদক, অজয় তালুকদার, অসীম বড়ুয়া, আন্তর্জাতিক বিষয়ক, কানন বড়ুয়া, স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক, ডক্টর সুরজিত বড়ুয়া, আইন বিষয়ক, মিল্টন বড়ুয়া, কৃষ্টি ও গবেষণা বিষয়ক,ইউ থোয়াই মং, আদিত্য বড়ুয়া, মহিলা বিষয়ক,শিম্পু বড়ুয়া, মনি বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য ফাল্গুনী বড়ুয়া, সমর বড়ুয়া, সোহেল বড়ুয়া, সুবীর বড়ুয়া এবং টিটু বড়ুয়া।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল