উদ্বোধনী অনুষ্ঠানে রুনা সাবিনা ও মমতাজ
ইউএসএনিউজ ডেস্ক: বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বসবে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী আসর। উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে নানা আয়োজন। এর মধ্যে উল্লেখযোগ্য পর্বগুলো হলো—শংকর-এহসান-লয়ের কম্পোজিশনে শংকর মহাদেবনের কণ্ঠে বিশ্বকাপ ক্রিকেটের থিম সং ‘মার ঘুমাকে’। আরও গাইবেন সনু নিগম। তবে চমক হিসেবে রয়েছেন বিশ্বখ্যাত শিল্পী ব্রায়ান অ্যাডামস।আর এদের পাশাপাশি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন খ্যাতনামা তিন শিল্পী রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন ও মমতাজ।তিন শিল্পীর জন্য নির্ধারিত ১০ মিনিটের পর্বে প্রথমে মঞ্চে আসবেন সাবিনা ইয়াসমীন। তিনি নিজের গাওয়া তিনটি গানের মেডিল গাইবেন। গানগুলো হলো—‘উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম’, ‘ও আমার রসিয়া বন্ধুরে’ এবং ‘একটি বাংলাদেশ’। এরপর মঞ্চে আসবেন শিল্পী মমতাজ। তাঁর পরিবেশনায় থাকবে—‘খায়রুন লো’, ‘মরার কোকিলে’ এবং ‘নান্টু ঘটকের’। আর সবশেষে আসবেন শিল্পী রুনা লায়লা। তিনি গেয়ে শোনাবেন ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’, ‘তোমাকে চাই আমি আরও কাছে’ এবং ‘দমাদম মাস্ত কালান্দার’। গানগুলোর কম্পাইল করেছেন জাহাঙ্গীর সাঈদ।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








