Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial
সব ক্যাটাগরি

উপমহাদেশের প্রখ্যাত কবি, সাহিত্যিক, কিংবদন্তি লেখক সুনীল গঙ্গোপাধ্যায় স্মরণে নিউইয়র্কে মুক্তাধারায় স্মরণ সভা

অনলাইন ডেস্ক পঠিত: 77 বার

প্রকাশিত: October 26, 2012 | 8:49 PM

YouTube : http://youtu.be/RrjTpEILoIU

ইউএসএনিউজ অনলাইন, নিউইয়র্ক : নিউইয়র্কে উপমহাদেশের প্রখ্যাত কবি, সাহিত্যিক, কিংবদন্তি লেখক, কথা শিল্পী সুনীল গঙ্গোপাধ্যায় স্মরণে আয়াজিত স্মরণ সভায় বক্তারা বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ছিল তাঁর অসামান্য অবদান। সেই সময় সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রবন্ধ ও কবিতা মুক্তিযোদ্ধাদের প্রেরণা জুগিয়েছে। বক্তারা বলেন, বিশিষ্ট এই লেখকের মৃত্যু বাংলা সাহিত্যের জন্য এক অপূরণীয় ক্ষতি, সেই ক্ষতি পূরণ হবার নয়। সাহিত্যের বিভিন্ন শাখায় অসামান্য অবদানের জন্য বাংলা ভাষা-ভাষী মানুষ তাকে চিরদিন স্মরণ রাখবে। সাহিত্যের সব শাখাতেই সমান বিচরণ ছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের। তিনি শুধু ভাল লেখকই ছিলেন না, ভাল মানুষও ছিলেন। এই সমাজের সঙ্কট সুন্দরভাবে ধরা পড়েছে তার উপন্যাসে। ২৪শে অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় নিউ নিউইয়কের্র জ্যাকসন হাইটসে মুক্তাধারা কথা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় স্মরণে আয়োজন করে এস্মরণ সভার। সভার সঞ্চালক ছিলেন অভিনেত্রী লুৎফুন নাহার লতা। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কবি বেলাল বেগ, সাংবাদিক নিনি ওয়াহেদ, মুক্তাধারার কর্ণধার বিশ্বজিত সাহা, সাংবাদিক মন্জুর আহমেদ, আকাঁ বাবুল, কবি তমিজউদ্দিন লোদী, কবি ফকির ইলিয়াস প্রমুখ। তার লেখা কবিতা পাঠ করেন সেমন্তী ওয়াহেদ,ফকির সেলিম ও কাজী নজরুল ইসলাম মন্টু। সুনীল গঙ্গোপাধ্যায়ের মৃত্যুতে সভায় এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। প্রজ্জ্বলন করা হয় মোমবাতি। সভায় কথা সাহিত্যিক সুনিল গঙ্গোপাধ্যায় এর স্মৃতি চারণ করতে গিয়ে শোকহত অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন। বক্তারা বলেন, নিউ ইয়র্ক প্রবাসী বাঙ্গালীদের সাথে লেখকের একটি নিবিড় সম্পর্কের বন্ধন গড়ে উঠেছিল। সভায় নিউইয়র্কের সংস্কৃতি সেবিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV