উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নিউইয়র্কে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
Biswanath_Probashi_Kallan_Samity_USA_Inc_Picnic_2014 http://youtu.be/neVLVZB3Jug https://www.youtube.com/watch?
ইউএসএ নিউজ অনলাইন, নিউইয়র্ক: উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেলো বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা।
ব্যতিক্রমী এ বনভোজনে নিউইয়র্কে বসবাসরত বিশ্বনাথ প্রবাসীরা ২৪ আগস্ট, দিনভর ব্রঙ্কসের বেরেট্রো পয়েন্ট পার্কের বিশাল খোলা মাঠে খেলাধুলাসহ নানা আনন্দ উপভোগ করেন।
বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র সভাপতি মখন মিয়ার সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক লিটন শাহরিয়ার, উদযাপন কমিটির আহ্বায়ক মো: আবদুল হাই, সদস্য সচিব আবুল আলম প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপদেষ্টা ছালিক সিকদার, আলমাছ আলী, মো: আবদুল বারী সিকদার, চমক আলী, ইফতেখার সিরাজ, খলিলুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, এধরনের নির্মল আনন্দ অনুষ্ঠানের মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। তাতেই তারা মাতৃভ’মিকে ভালোবাসতে শিখবে।
দিনব্যাপি বনভোজনে বিভিন্ন খেলা-ধূলা ছাড়াও বিশেষ আর্কষন ছিল র্যাফেল ড্র। শেষে খেলাধুলায় অংশগ্রহনকারি এবং র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনের মধ্য দিয়ে বনভোজনের সমাপ্ত ঘোষনা করা হয়।
বনভোজন উদযাপনে সার্বিক সহযোগিতায় ছিলেন শেখ নজরুল ইসলাম, সালেহা আক্তার, ওহাব জামান, অলিউর রহমান, খোয়াজ আলী, মোহাম্মদ এহিয়া মেহেদী, মাহবুবুর রহমান চৌধুরী, রফিক আহমেদ, আমিরুল ইসলাম (হীরন), আবদুল খালিক, ইউনুস আলী, মো: নুরুজ্জামান, আবদুল কুদ্দুস, আবদুল মালিক, আবদুস সালাম, জয়নাল আবেদীন, আজাদুর রহমান, কবির আহমেদ ফারুক, মৌলানা সিহাব উদ্দিন আহমেদ, আতাউল গনি আসাদ, তৈয়বুর রহমান, শেবুল খান মাহবুব, নূরে এলাহী, আবদুল মনাফ, তৌফিকুর রহমান ফারুক, ছমির উদ্দিন, শাহজাহান সিরাজ, বদরুল, ইফ্ফাত আরা বেগম প্রমুখ।
বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতার গ্র্যান্ড স্পন্সর ছিলো স্টার্লিং ফার্মেসী।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং