এইচআরডব্লিউয়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে মজিনার উদ্বেগ
আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। জামায়াতে ইসলামীর সাবেক প্রধান গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলার রায়ের ওপর যুক্তরাষ্ট্রভিত্তিক ওই মানবাধিকার সংগঠন একটি রিপোর্ট প্রকাশ করে কয়েকদিন আগে। এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালত হিউম্যান রাইটস ওয়াচের বিরুদ্ধে অভিযোগ করেন। এর একদিন পরেই মার্কিন রাষ্ট্রদূত তার উদ্বেগ প্রকাশ করলেন। ড্যান ডব্লিউ মজিনা বলেন, হিউম্যান রাইটস ওয়াচের বিরুদ্ধে বাংলাদেশী প্রসিকিউটররা আদালত অবমাননার অভিযোগ এনেছেন। এতে আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা বিশ্বাস করি সারাবিশ্বে মানবাধিকারের প্রতি সম্মান দেখানোর ক্ষেত্রে হিউম্যান রাইটস ওয়াচের মতো সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ঢাকা সফরে আসা মার্কিন কংগ্রেসম্যান স্যান্ডার লেভিনের সংবাদ সম্মেলনের এক ফাঁকে মজিনা এ মন্তব্য করেন। ওই সংবাদ সম্মেলন অনুষ্টিত হয় মার্কিন রাষ্ট্রদূত মজিনার গুলশানের বাসভবনে। বাণিজ্যিক রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জেনারেলাইজড সিস্টেম অব প্রিফারেন্সেস (জিএসপি) সুবিধা দেয়। কিন্তু সাভারে রানা প্লাজা সহ বেশ কয়েকটি দুর্ঘটনার পর গত ২৭শে জুন বাংলাদেশকে দেয়া সেই জিএসপি সুবিধা স্থগিত করে। বলা হয়েছিল, কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত হলেই এ স্থগিতাদেশ প্রত্যাহার করবে মার্কিন সরকার। সে ক্ষেত্রে অগ্রগতি কতটুকু হয়েছে সে সম্পর্কে ধারণা পেতে বাংলাদেশ সফর করেন কংগ্রেসম্যান স্যান্ডার লেভিন। গত শুক্রবার নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এক প্রতিবেদনে দাবি করে যে, আন্তর্জাতিক অপরাধ আদালত-১ এ গোলাম আযমের বিরুদ্ধে যে বিচার হয়েছে তা মারাত্মক ত্রুটিপূর্ণ এবং তা আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে করা হয় নি। এরপর মঙ্গলবার প্রসিকিউশনের ৭ সদস্যের একটি প্রতিনিধি দল আন্তর্জাতিক অপরাধ আদালতে একটি পিটিশন দাখিল করেন। এতে তারা হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক পরিচালক ব্রাড এডামস, এর এশিয়া বিভাগের সহযোগী স্টর্ম ঠিভ এবং পরিচালনা পরিষদের বিরুদ্ধে আদালত অবমানার অভিযোগ আমলে নেয়ার আবেদন করেন। এ প্রতিনিধি দলের এক সদস্য তুরিন আফরোজ। তিনি বলেছেন, যদি এসব ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তাহলে তাদেরকে এক বছরের জেল অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে।মানবজমিন
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD








