Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

এইডস চিকিৎসায় নতুন দিগন্ত, আসছে ভ্যাকসিন

অনলাইন ডেস্ক পঠিত: 143 বার

প্রকাশিত: September 13, 2013 | 10:02 PM

অনলাইন ডেস্ক : 

এইডস চিকিৎসায় নতুন দিগন্ত, আসছে ভ্যাকসিনএইডস রোগ চিকিৎসার নতুন দ্বার উন্মোচন করেছেন গবেষকরা। ওরেগন ‘হেলথ অ্যান্ড সায়েন্স’ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমন এক ভ্যাকসিন তৈরির দাবি করেছেন। যাতে শরীর থেকে মারণ ব্যাধি এইচআইভি (হিউম্যান ইম্যুনো ডেফিসিয়েন্সি ভাইরাস) সম্পূর্ণ রূপে বিতারিত করা সম্ভব।

গবেষকরা দাবি করেন, বাঁদরের উপর এই ভ্যাকসিন প্রয়োগ করে তাঁরা অসাধারণ ফল পেয়েছেন। বাঁদরের দেহে এইচআইভি-এর সমকক্ষ এসআইভি (সিমিয়ান ইম্যুনো ডেফিসিয়েন্সি ভাইরাস) সম্পূর্ণ রূপে নির্মুল করতে সক্ষম হয়েছেন তাঁরা। দ্রুত মানুষের উপর এই ভ্যাকসিনের প্রভাব পরীক্ষা করা হবে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

এর আগে এইডসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সারা বিশ্বে হাতে গোনা মাত্র কয়েক জনের শরীর থেকে বর্তমানে প্রচলিত চিকিৎসা পদ্ধতি দ্বারা এইচআইভি নির্মুল করা সম্ভব হয়েছে। কিন্তু নতুন ভ্যাকসিনের ফলে ব্যাপক ভাবে এইডস নির্মুল সম্ভব বলে মনে করছেন বিজ্ঞানীরা।

এই ভ্যাকসিনে সাইটোমেগালোভাইরাসের (সিএমভি) সঙ্গে অ্যাটেনিউএটেড এসআইভি-এর সংমিশ্রণ মিশিয়ে বাঁদরের দেহে প্রয়োগ করা হয়েছে। এর ফলে শরীরের ইম্যুন সিস্টেমের অন্তর্গত ‘এফেক্টর মেমারি’ কোষ তৈরি হয়েছে যা শরীর এসআইভি সংক্রমিত কোষ গুলিকে চিহ্নিত করে ধ্বংস করার ক্ষমতা রাখে।

সাধারণ অবস্থায় শুধু এসআইভি ভ্যাকসিন যে কোষ তৈরি হয় সেগুলি এসআইভি সংক্রমিত কোষ গুলিকে ধ্বংস করতে পারে না। কিন্তু সিএমভি-এর সঙ্গে এসআইভি ভ্যাকসিন প্রয়োগ করলে ফলাফল ভিন্ন এবং অত্যন্ত আশাজনক হয়েছে।

এইডস-এ আক্রান্ত বাঁদরদের দেহে সিএমভি ও এসআইভি সংমিশ্রণের ভ্যাকসিন প্রয়োগ করে দেখা গেছে বাঁদরের দেহ থেকে সম্পূর্ণ রূপে এসআইভি নির্মুল করা গেছে।bangladesh-pratidin

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV