একজন পুরুষ ৩ হাজার ঘণ্টা ব্যয় করেন শেভের পেছনে!
সাধারণত ছেলেদের বয়সন্ধিকালে ছেলেদের দাড়ি গজাতে থাকে। অনেক ক্ষেত্রে তারা প্রথমাবস্থায় এ নিয়ে কিছুটা বিচলিত হয়ে পড়েন। পরবর্তীতে স্বাভাবিক হয়ে যান। সে সময় থেকেই ছেলেরা দাড়ি কামাতে শুরু করেন। শুরুর দিকে অনেকের মধ্যে লুকিয়ে শেভ করার প্রবণতা দেখা যায়। এমতাবস্থায় গবেষণায় দেখা গেছে, গড়ে একজন পুরুষ তার সারা জীবনে প্রায় ২০ হাজার বার দাড়ি কামিয়ে থাকেন। অর্থাৎ শুধু শেভের জন্য তিনি তার সারা জীবনে প্রায় ৩ হাজার ঘণ্টা সময় ব্যয় করেন। আর সারাজীবনে একজন পুরুষ কামিয়ে থাকেন তার মুখমণ্ডলের প্রায় ৮ মিটার দাড়ি। আর শতকরা ৫০ ভাগেরও বেশি যুবক মুখমণ্ডলে শৌখিন ও আধুনিক বিভিন্ন ফ্যাশনে তাদের দাড়ি, গোঁফ রাখতে বা ছাঁটতে পছন্দ করেন। বছর কয়েক আগে যুক্তরাষ্ট্রে ব্যতিক্রমী এক জরিপে জানা গিয়েছিল এরকমই বেশ কিছু মজার তথ্য। তবে গবেষয়করা একইসঙ্গে এটাও বলে দিয়েছেন, ভৌগলিক এলাকা, গড় আয়ু, আবহাওয়া ও অর্থনৈতিক স্বচ্ছলতার সঙ্গে এ হিসেবের কিছুটা তারতম্য হওয়াটাই স্বাভাবিক।
গবেষকরা জানিয়েছেন, যেসব এলাকার মানুষের গড় আয়ু ও অর্থনৈতিক স্বচ্ছলতা কম তারা এ হিসেব থেকে অনেক দূরে থাকবেন। সঙ্গত কারণেই তারা দাড়ি কম কামাবেন।
বৈশ্বিক বাজারে শেভের বিভিন্ন উপাদান-সামগ্রীর বার্ষিক বাজার মূল্য ৯ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। আর এই বাজার পরিস্থিতি জানতেই শেভের উপকরণ নির্ভর প্রতিষ্ঠানগুলো মাঝেমধ্যেই এমন অদ্ভুত জরিপ চালিয়ে থাকেন।বাংলাদেশ প্রতিদিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!