Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মহা বিজয়ে সিলেট বিভাগীয় আওয়ামী পরিবারের বিজয় সমাবেশ নিউইয়র্কে : জাতীয় সংসদে প্রবাসীদের জন্য ১০ টি আসন সংরক্ষণের দাবি (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 105 বার

প্রকাশিত: February 25, 2019 | 12:12 AM

https://www.facebook.com/USANewsNY/videos/2314164538596521/

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশের জাতীয় সংসদে প্রবাসীদের জন্য ১০ টি আসন সংরক্ষণের দাবি জানান হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মহা বিজয়ে নিউইয়র্কে ‘যুক্তরাষ্ট্রস্থ সিলেট জেলা আওয়ামী পরিবার’র ব্যানারে আয়োজিত বিজয় সমাবেশ ও সাংস্কৃতিক উৎসব থেকে এ দাবি জানান হয়। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর সিলেটে আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থীদের বিশাল বিজয়ে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের হাটবাজার পার্টি হলে গত ২৩ ফেব্রুয়ারি শনিবার রাতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


আওয়ামীলীগ নেতা সফি উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এবং আওয়ামীলীগ নেতা কফিল চৌধুরী ও যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা হুমায়ূন আহমেদ চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ ৩ থেকে নির্বাচিত সাংসদ মোঃ আবু জহির। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, কার্যকরী সদস্য শাহানারা রহমান, অর্গানাইজেশন অব বাংলাদেশী আমেরিকানস’র চেয়ারম্যান হাসান আলী এবং সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যাপক আবদুল কায়্যূম আনোয়ার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক আবদুল মালেক, কানেকটিকাট আওয়ামী লীগের সভাপতি জুনেদ এ খান, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান, আওয়ামী লীগ নেতা সাইকুল ইসলাম, সেচ্ছাসেবক লীগের সহ আন্তর্জাতিক সম্পাদক শাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক তারিকুল হায়দার চৌধুরী, আওয়ামীলীগ নেতা শ্যামল কান্তি ধর, প্রফেসর মারুফ মিয়া, ইছমত আলী মাষ্টার, বাবুল মাষ্টার, যুবলীগ নেতা মিরু সিকদার, আব্দুল ওয়াহিদ, শাহ মো সেলিম, রিয়াদুল লস্কর মিটু, শেখ ওলি আহাদ, নাজমুল হোসেন, লিটন চৌধুরী, আজহারুল চৌধুরী, স্বপন আহমদ, রাসেল আহমদ রাজু, ইমরান উদ্দিন, ওলিদ রহমান, ফরহাদ হাসান, শেখ সাজু হাসান, আমিনুল ইসলাম, শামসুজ্জদোহা জন্, রাজিব, আব্দুল রাজ্জাক, অনুপ কুমার, রাহিম এ খান, কিবরিয়া, শেপাজ, খুরশিদ আলম, হাজী নুনু মিয়া, আব্দুল করিম, মোঃ হেলাল শেখ, আব্দুল আহাদ, মোঃ ওয়াহিদ, সৈয়দ জাহিদ আহমদ, শেখ সাজু, মোস্তাক আহমেদ পলাশ, নান্টু মিয়া প্রমুখ।
সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্র লীগের নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান প্রবাসীদের হয়ে কথা বলার জন্য জাতীয় সংসদে প্রবাসীদের জন্য ১০ টি আসন সংরক্ষণের দাবি জানান। তিনি সংসদে এ সংক্রান্ত বিল উত্থাপনের জন্য অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ আবু জহির এমপির প্রতি অনুরোধ জানান। তিনি চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও জননন্দিত সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার জন্য দেশবাসীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। ড. সিদ্দিক প্রধানমন্ত্রী ঘোষিত দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ঐতিহাসিক সংবর্ধনা দেয়া হবে।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মোঃ আবু জহির দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মহাজোট মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে আন্তরিক ভূমিকার জন্য প্রবাসীদের প্রতি প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি এ সময় তার এলাকা হবিগঞ্জ সহ বৃহত্তর সিলেটের উন্নয়নের চিত্র তুলে ধরেন। আবু জহির এমপি সম্প্রতি জার্মানে প্রধান মন্ত্রীর রাজনীতি থেকে অবসর নেয়া সংক্রান্ত বক্তব্যের কথা উল্লেখ করে বলেন, দেশবাসী এটা মেনে নেবে না। তিনি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আজীবন দল ও দেশের নেতৃত্ব দেয়ার আবেদন জানান।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী লিমা। গভীর রাত পর্যন্ত দর্শক-শ্রোতারা তার অসাধারণ পরিবেশনা উপভোগ করেন।
এদিকে, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর সিলেটে আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থীদের বিশাল বিজয়ে নিউইয়র্কের উডসাইডের একটি পার্টি হলে একই সময়ে আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

https://www.facebook.com/USANewsNY/videos/2182565905340219/
https://www.facebook.com/USANewsNY/videos/255273142079082/
https://www.facebook.com/USANewsNY/videos/1220493298105137/
https://www.facebook.com/USANewsNY/videos/782379988828188/
https://www.facebook.com/USANewsNY/videos/411136372977173/
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV